
রাজধানীর কদমতলী থানার মুরাদপুরে একটি বাসার তিনতলার কার্নিশ থেকে পড়ে মোহাম্মদ সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চুরি করার উদ্দেশ্যে ওই ভবনে ওঠার সময় তিনি নিচে পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
কদমতলী থানার এসআই কবির হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সেলিম চুরির উদ্দেশ্যে ওপরে উঠেছিল।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেলিম কুমিল্লার তিতাস থানার কদমতলা এলাকার মৃত হালিম মিয়ার ছেলে। বর্তমানে রাজধানীর উত্তর মুরাদপুর এলাকায় থাকতেন তিনি।
.png)




-78ae87-256x144.webp)

