চার্জশিট অনুমোদন
স্ট্রিম প্রতিবেদক

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সাবেক পরিচালক ও সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ ডিসেম্বর) কমিশন এই চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
প্রশান্ত কুমারের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে এক কোটি ২০ লাখ টাকার তথ্য গোপন, ৭৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে ১৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন বলছে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক এই সচিব দুর্নীতি দমন কমিশনে যে সম্পদ বিবরণী দাখিল করেছিলেন, তাতে এক কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এই মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়ার দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া অনুসন্ধানে প্রশান্ত কুমারের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেয়েছে দুদক। অসাধু উপায়ে অর্জিত এই সম্পদ ভোগদখলে রাখার অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে।
প্রতিবেদনে সবচেয়ে বড় আর্থিক অনিয়মের চিত্র এসেছে ব্যাংক লেনদেনে। দুদক জানায়, প্রশান্ত কুমার অবৈধ উপায়ে অর্জিত অর্থ আড়াল করতে নিজের ও মেয়েদের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খোলেন। মেয়েসহ তাঁর নামে থাকা ১২ ব্যাংক হিসাবে মোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
প্রশান্ত কুমার রায়ের গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার গোপ্তমারী এলাকায়। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং সোসাইটিতে বসবাস করেন। শিগগিরই তদন্তকারী কর্মকর্তা আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে