স্ট্রিম সংবাদদাতা

পাবনা সদর উপজেলার কোমরপুর এলাকার একটি বাড়ির ভূগর্ভস্থ কক্ষ থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টার দিকে এই অভিযানে বাড়ির মালিক শরিফুল ইসলাম প্রধানকে আটক করা হয়েছে।
আটক শরিফুলের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আড়ুয়া বাধা এলাকায়। তবে তিনি পাবনা সদর এলাকার ভোটার এবং জেলা যুবদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন। জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে তাঁর ছবি রয়েছে। যুবদলের পরিচয়ে তাঁর ছবিসংবলিত ব্যানারও পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সদর উপজেলার মো. হাসানের গরু চুরি হলে পুলিশকে জানান। পরে তদন্তে নেমে পুলিশ শরিফুলের বাড়িতে ওই গরু রাখার তথ্য পায়। এরপর সেখানে অভিযান চালিয়ে ভূগর্ভস্থ কক্ষে বিশেষ ব্যবস্থায় রাখা গরু দুটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে যুবদল নেতা মনির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বলেন, দল কখনো অপরাধী তৈরি করে না বা প্রশ্রয় দেয় না। ব্যক্তিগত অপরাধের দায় কোনোভাবেই সংগঠনের ওপর বর্তায় না। অনেকে নেতাদের সঙ্গে ছবি তুলে পরে তা ব্যবহার করে অপরাধ করে। তবে আসল পরিচয় প্রকাশ পাওয়ার পর কাউকেই ছাড় দেওয়া হবে না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, শরিফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের একাধিক সদস্যের নাম পাওয়া গেছে। তাদেরকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে। আর গরুর মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন।

.png)

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫০ সদস্যের প্রতিনিধি দল। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে জাদুঘরে যান তারা।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালের ঘটনায় এবার ভুক্তভোগীকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
নোয়াখালীর বেগমগঞ্জে পর্নগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলেসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৩ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) বেলা ৩টায় দর্শনার্থীদের জন্য মূল ফটক খুলে দেওয়ার কথা ছিল। দুপুর ২টা থেকেই টিকিট সংগ্রহের ভিড় জমতে থাকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা টিকিট কাউন্টারে ঢুকে পড়েন।
১৩ ঘণ্টা আগে