রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
স্ট্রিম সংবাদদাতালক্ষ্মীপুর

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, আমাদের রাজনীতিটাকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদেরা কোনো পদক্ষেপ নেন না। বাজারে দ্রব্যমূল্যে বৃদ্ধি পেলে রাজনীতিবিদেরা নীরব থাকেন। কারণ, নির্বাচনের আগে রাজনীতিবিদেরা ব্যাবসায়িক সিন্ডিকেটদের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচনের পরে ওই ব্যবসায়িক সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা চোখে কাঠের চশমা পড়ে সংসদে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যখন সংসদে কথা বলতে চাই, তখন স্পিকার আমাদের বলে এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নেই, আমরা শুধু সংসদে কথা বলবো। সংসদে যদি আপনি আমাদেরকে কথা বলতে না দেন, আমরা সংসদের বাইরে কথা বলবো। জনগণের সামনে কথা বলবো। আমাদেরকে কথা বলা থেকে দূরে রাখতে পারবেন না। মনে রাখবেন ভয় দেখিয়ে জয়কে বন্ধ করে রাখা যাবে না।
এ সময় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক মাছুম বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
.png)




-78ae87-256x144.webp)

