স্ট্রিম সংবাদদাতা

পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে পঙ্গু করে পালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে ক্রীড়াসামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে পঙ্গু করেছে, ন্যুব্জ করেছে, মানুষকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করে পালিয়ে গেছে। আমরা সেই অর্থনীতিকে পুনর্গঠন করে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।’
অর্থ উপদেষ্টা জানান, ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনর্গঠন করে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বর্তমান সরকার।
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘গোয়ালন্দ উপজেলার জন্য শিল্পকলা একাডেমিসহ কয়েক ধরনের উন্নয়ন পরিকল্পনা হয়েছে। এ ছাড়া পদ্মা সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা মিলেমিশে উন্নয়ন চাই। কোনো ভেদাভেদ ও গ্রুপিং চাই না।’
পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলার ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ।
সভা শেষে উপজেলার কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। বিকেলে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছালে অর্থ উপদেষ্টা এবং সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।

.png)

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসন্তানসহ মা ও বাবা গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় সেলিম মিয়ার টিনশেড বাসায় এই দুর্ঘটনা ঘটে।
১ few সেকেন্ড আগে
গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘কেউ বিচার বিভাগের দুর্নীতির কথা বলেন, কেউ দালাল চক্রের কথা বলেন, কেউ কাঠামোগত দুর্বলতার কথা বলেন। আমার কাছে সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।’
২ ঘণ্টা আগে