স্ট্রিম প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন দুই নেতার সাক্ষাৎ ও সৌদি যুবরাজের দেওয়া আমন্ত্রণপত্রের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

.png)
নবম পে স্কেলের অধীনে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই নতুন বেতন কাঠামোটি দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম বছর শুধু মূল বেতন বাড়ানো হবে। দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়বে।
২৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
৪২ মিনিট আগে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এতগুলো খাতা পুনর্মূল্যায়ন অত্যন্ত কষ্টসাধ্য বিষয়।
১ ঘণ্টা আগে
মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীতে এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ আগস্ট) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় তারা। শিক্ষক সোহেলী আক্তার জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক।
১ ঘণ্টা আগে