স্ট্রিম প্রতিবেদক

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় 'গণগ্রেপ্তার' হওয়া ৯ নারী, শিশুসহ ৯৪ জন বম নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজ। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, কেএনএফ দমনের নামে সমগ্র বম জনগোষ্ঠীর ওপর ‘কালেক্টিভ পানিশমেন্ট’ বা সমষ্টিগত শাস্তি প্রয়োগ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের এপ্রিলে ব্যাংক ডাকাতির পর যৌথবাহিনীর অভিযানে শতাধিক নারী, পুরুষ ও শিশুকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই, কিন্তু জামিন প্রক্রিয়া নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। উচ্চ আদালত জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করা হচ্ছে।
বিনা বিচারে আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী টিনা বম (১৭), পারঠা জোয়াল বম (১৮) এবং অষ্টম শ্রেণির ছাত্র আকিম বম (১৫)। অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও আকিম কোনো আইনি সুবিধা পায়নি। এ ছাড়া এনজিওকর্মী লাল ত্লানহ কিম বম, শিক্ষক কুছয় খুমি এবং জুমচাষি নেম পেনহ বমও আটক রয়েছেন। কারাবন্দী শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি, চিকিৎসা সেবায়ও অবহেলার অভিযোগ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, স্বৈরাচারী শাসনামলে শুরু হওয়া এই ‘গণশাস্তি’ জুলাই অভ্যুত্থানের পরও অন্তর্বর্তী সরকার বন্ধ করেনি। এই নীতি প্রত্যাহার করে অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ ছাড়া অভিযানকালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ও গীতি আরা নাসরীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাদিজা মিতু ও মাইদুল ইসলাম, রাজনীতিবিদ মোশরেফা মিশু, সংগীতশিল্পী সায়ান, সাংবাদিক সায়দিয়া গুলরুখ, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গবেষক মীর হুযাইফা আল মামদূহ, নারীপক্ষের ওয়ারদা আশরাফসহ শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, শিল্পী ও মানবাধিকার কর্মীরা।

.png)

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
৯ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
৯ ঘণ্টা আগে
ভরা মৌসুমে দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম বেড়েছে। এক মাসের মধ্যে কেজিতে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
৯ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুরপাড় এলাকার কবিরহাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে