রামুতে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কক্সবাজার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২৩: ৫৭
রামু থানা। ছবি: সংগৃহীত
রামু থানা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

নিহত চালকের নাম মো. বাবুল (৩৫)। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রামের মৃত আব্দু সালামের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী ও তিন ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় সড়কের পাশে বাবুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের অদূরেই একটি মুঠোফোন পড়ে থাকতে দেখা গেলেও ইজিবাইকটি পাওয়া যায়নি।

নিহতের ছোট ভাই মোহাম্মদ জানান, সোমবার সন্ধ্যায়ও ভাইয়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা হয়েছিল। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যুসংবাদ আসে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবার এখন দিশেহারা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ইজিবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত