স্ট্রিম প্রতিবেদক

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই পুরো বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়।
সরেজমিনে বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে। বিমানবন্দরের প্রতিটি গেটেই পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এছাড়াও রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ ও যানচলাচলের উপযোগী রাখতে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা দেখা গেছে।
ভিআইপি গেট সংলগ্ন ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার পুরো পথে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। আর বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এলাকায় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সংখ্যক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে, ভিআইপি গেট সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ,গণমাধ্যমকর্মী ও অনুমোদিত ব্যক্তি ব্যাতিত কেউ প্রবেশ করতে পারছেন না।
ইতোমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে নামার পর ভিআইপি লাউঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক দিয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে বাসভবনে চলে যাবেন।

খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বির উপস্থিতি সহজে বোঝার জন্য মোড়কের শুরুতেই তা উল্লেখ করা জরুরি। এক্ষেত্রে ফ্রন্ট অব প্যাক লেবেলিং (এফওপিএল) ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি। শনিবার (৯ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
৬ মিনিট আগে
প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ায় ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে এএস লেভেলের (এ লেভেলের অংশ) গণিত পরীক্ষা বাতিল করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল। দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।
৩৫ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম বিট সুগার মিল কৃষি শিল্পে সম্ভাবনা তৈরি করেছে। সরকার এই ধরনের উদ্ভাবনী উদ্যোগে প্রয়োজনীয় সব সহায়তা দেবে।
৪৩ মিনিট আগে
কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে অভিযান চালিয়ে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৯ মে) সকালে মহেশখালী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এই অভিযানে বনবিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা অংশ নেন।
১ ঘণ্টা আগে