স্ট্রিম ডেস্ক

ইরান কোনো চুক্তি না করলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে হরমুজ প্রণালির দখল নেবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে সুইজারল্যান্ডে চলমান আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, আমরা আমেরিকানদের হুমকিকে মোটেও গুরুত্ব দিই না।
রোববার (২১ জুন) আলোচনার ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরে সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্পের সমালোচনা করে গালিবাফ লেখেন, ‘আমেরিকানদের হুমকি যদি আসলেই কাজ করত, তবে আজকে তারা এই পর্যায়ের হতাশায় পৌঁছাত না?’
ট্রাম্পের হুমকিকে আমেরিকার ‘হতাশা’ বলে অভিহিত করে তিনি আরও বলেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রকে সতর্ক করে ইরানের এই শীর্ষ আলোচক আরও লেখেন, ‘তাদের নিজেদের শব্দ বা মন্তব্যের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। আমাদের সশস্ত্র বাহিনী ভিন্ন উপায়ে তাদের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তারা যত কথাই বলুক না কেন, শেষ পর্যন্ত আমরাই কাজ করে দেখাব।’
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

সুইজারল্যান্ডে অবস্থানরত ইরানের মধ্যস্থতাকারী প্রতিনিধিদলকে দেশহীন করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘তোমরা যদি হরমুজ বন্ধ করো তবে তোমাদের কোনো দেশ থাকবে না, এমনকি নিজেদের দেশেও ফিরে যেতে পারবে না।’
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা পার না হতেই রোববার (২১ জুন) লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত সাতজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
৫ ঘণ্টা আগে
আজাদ কাশ্মীরে অচলাবস্থা নিরসনে দেশের নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পিস অ্যান্ড কালচার অর্গানাইজেশনের চেয়ারম্যান মোশাল হোসেন মালিক। রোববার (২১ জুন) এক বিবৃতিতে তিনি রাজনৈতিক উত্তেজনায় সৃষ্ট নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
৫ ঘণ্টা আগে
আলবেনিয়ার রাজধানী তিরানায় তিন সপ্তাহের বেশি বিক্ষোভ চলছে। শুরুতে একটি উপকূলীয় বিলাসবহুল রিসোর্টকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়। এখন তা দেশটির সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষে রূপ নিয়েছে।
৬ ঘণ্টা আগে