
‘থমসন ফাউন্ডেশন ইয়াং জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। তরুণ সাংবাদিকদের অনুসন্ধানী ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার আন্তর্জাতিক স্বীকৃতি দিতে এই পুরস্কার আয়োজন করা হয়।
যুক্তরাজ্যের ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের (এফপিএ) সহযোগিতায় আয়োজিত এ পুরস্কারে ৩০ বছর বা তার কম বয়সী সাংবাদিকরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের গত এক বছরের মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত প্রিন্ট বা মাল্টিমিডিয়ার নিজের তিনটি কাজ জমা দিতে হবে।
কাজগুলো আবেদনকারীর প্রতিষ্ঠানের সম্পাদক কর্তৃক প্রত্যয়ন করে জমা দিতে হবে। ইংরেজি ছাড়া অন্য ভাষায় প্রকাশিত বা সম্প্রচারিত কাজের ক্ষেত্রে ইংরেজি অনুবাদ যুক্ত করতে হবে।
বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের তরুণ সাংবাদিকরা এই আয়োজনে অংশ নিতে পারবেন।
সাংবাদিকদের নিয়ে গঠিত বিচারক প্যানেল কাজের মান, জনস্বার্থ, মৌলিকত্ব এবং প্রতিবেদনের প্রভাবের ভিত্তিতে আবেদনগুলো মূল্যায়ন করবে। এরপর তিনজনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা হবে।
আগ্রহী সাংবাদিকদের আগামী ৯ আগস্টের মধ্যে নির্ধারিত লিংকে। ফরম পূরণের পাশাপাশি নিজের ৩টি কাজ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
১৯৬২ সালে লর্ড রয় থমসন আন্তর্জাতিক গণমাধ্যম প্রশিক্ষণ ও উন্নয়ন সংস্থা ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। সংস্থাটি বিশ্বজুড়ে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ প্রদান, স্বাধীন গণমাধ্যম গড়ে তোলা এবং গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।
লিংকে যেতে ক্লিক করুন এখানে
.png)





