গাবতলীর পশুর হাটে এক বিকেল
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর রাজধানীর গাবতলীর ঐতিহাসিক পশুর হাট। তবে বৃষ্টির কারণে হাটের পরিবেশ কিছুটা কর্দমাক্ত ও ভ্যাপসা গরম থাকলেও মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি।
একদিকে যেমন পছন্দের পশু কিনতে পেরে ক্রেতাদের মুখে তৃপ্তির হাসি দেখা গেছে, অন্যদিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অনেক বিক্রেতার চোখেমুখে ছিল হতাশার ছাপ। গাবতলীর হাট শুধু কেনাবেচার স্থান নয়, বরং ঈদ আনন্দ, মানুষের আবেগ আর নানা অভিজ্ঞতার এক জীবন্ত ক্যানভাস। হাট ঘুরে স্ট্রিম পাঠকদের জন্য ছবি তুলেছেন তাহমিনা আক্তার।
গাবতলী






.png)






