খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২৩: ২৯
তফসিল অনুযায়ী ৫ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। ফাইল ছবি
তফসিল অনুযায়ী ৫ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। ফাইল ছবি

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা চেম্বারের মামলাটি হাইকোর্ট বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত থাকবে। বিজ্ঞপ্তির অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, খুলনার বিভাগীয় কমিশনার, চেম্বারের প্রশাসক, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ও দপ্তরগুলোয় পাঠানো হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য ৫৫জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

খুলনা চেম্বারের নির্বাচন স্থগিত