স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন মানুষের স্বার্থে কথা বলেছে, এখন কাজ করবে। শনিবার (১৩ জুন) কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘যখন বিএনপি ক্ষমতায় থাকে না, তখনো বিএনপি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলেছে। দেশের মানুষের কথা বলেছি, এখন দেশের মানুষের স্বার্থে কাজ করব। ভবিষ্যতেও দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলে যাব ও কাজ করে যাব। এটিই আমাদের প্রতিজ্ঞা ও একমাত্র লক্ষ্য। বিএনপি সব সময় জনগণ ও দেশের স্বার্থে কাজ করেছে। যখন ক্ষমতায় ছিলাম না, তখন দেশের স্বার্থে কথা বলেছি। আর এখন কাজ করব।’
এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১৭ মে কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে ‘পেকুয়া পৌরসভা’ হিসেবে চূড়ান্ত গেজেট প্রকাশ করে সরকার। এর দুই দিন পর ১৯ মে চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়নের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে একে ‘মাতামুহুরী’ উপজেলা হিসেবে ঘোষণার গেজেট চূড়ান্ত হয়।

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে ভারতের এক চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাতে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক মো. মুজিব আলীর মরদেহ ফিরত দিয়েছে ভারত।
৫ ঘণ্টা আগে
হাসপাতাল ভবন থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্বামী সাইফুল্লাহর একদিনের রিমান্ড পেয়েছে পুলিশ। শনিবার (১৩ জুন) আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রেজানুর রহমান।
৫ ঘণ্টা আগে
আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে ঘুরেও তাদের লাইসেন্স বাঁচাতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
৭ ঘণ্টা আগে