স্ট্রিম ডেস্ক

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি।
ভাষণের শুরুতে সিইসি বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
ভোটদানকে কেবল অধিকার নয় বরং দায়িত্ব উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং এটি একটি দায়িত্ব।’ তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। ভিন্নমতকে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিয়ে তিনি রাজনৈতিক দল ও ভোটারদের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।
নির্বাচনী ফলাফল প্রসঙ্গে সিইসি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে সবাইকে সহজভাবে মেনে নিতে হবে। তিনি জানান, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। তিনি সকলকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টর এ কে এম রাশিদুলের পদত্যাগের দাবি উঠেছে।
৮ ঘণ্টা আগে
দেশে প্রতিবছর বাড়ছে বজ্রপাতে মৃত্যু। বিশেষ করে হাওর অঞ্চলে এপ্রিল-মে মাসে ধান কাটার মৌসুমে বজ্রপাতে মৃত্যু সবচেয়ে বেশি। চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ৭ দিনেই বজ্রপাতে ৭১ জন মারা গেছেন। সব মিলিয়ে এ বছর মৃত্যু শতাধিক।
৮ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গানের আসর জমিয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিনব এই কৌশলে তাদের গাঁজাসহ আটকে করে শাহবাগ থানা-পুলিশ।
৯ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
৯ ঘণ্টা আগে