স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যায় ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আদালত। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মামলার ২৪ আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। আদালতে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মামলায় ২৮ আসামির মধ্যে বর্তমানে কারাগারে থাকা চারজন হলেন—নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন– ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।
প্রসিকিউশনের অভিযোগপত্রে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দিন হিসেবে অভিহিত করা হয়েছে। ওই দুই দিন মোহাম্মদপুর এলাকায় গুলিবর্ষণে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ, মাহমুদুর রহমান সৈকতসহ ৯ জন শহীদ হন।
শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই হত্যায় অভিযুক্তদের কমান্ড রেসপনসিবিলিটি ও ষড়যন্ত্রের তথ্য তুলে ধরেন। প্রসিকিউশন জানায়, ডিএসসিসির তৎকালীন মেয়র তাপস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে মোহাম্মদপুরে সশস্ত্র বাহিনী পাঠানো এবং আন্দোলন দমনে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। এর ফলেই মোহাম্মদপুরে ওই হত্যাযজ্ঞ সংঘটিত হয়।
নানক ও পুলিশ কর্মকর্তাদের ভূমিকার বিষয়ে বলা হয়, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা অবস্থান নেয়। ভিডিও ফুটেজে নানকের উপস্থিতিতে তাদের হাতে অস্ত্র দেখা গেছে। এ ছাড়া ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি গুলিবর্ষণ ও নির্দেশনার ভিডিও প্রমাণ রয়েছে।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে