স্ট্রিম প্রতিবেদক
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুস্থ, অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও লুটপাটের কারণে দেশের প্রতিটি খাত পঙ্গু হয়ে পড়েছিল। একটি নবজাতকের স্বাভাবিকভাবে হাঁটতে শিখতেই যেখানে ১৫ থেকে ১৮ মাস সময় লাগে, সেখানে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব।
পানি ও সেচ সংকট নিরসনে জিয়াউর রহমানের সূচিত খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, গত ছয় মাসে সারা দেশে প্রায় ৯০০ কিলোমিটার খাল ও নদী পুনঃখনন সম্পন্ন হয়েছে। এর সুফল হিসেবে কৃষকরা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাচ্ছেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
তিনি ঘোষণা করেন, উপজেলা হাসপাতালগুলোকে প্রাথমিকভাবে ১০০ শয্যায় উন্নীত করার কথা থাকলেও সম্প্রতি তা সংশোধন করে ১৫১ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার বিদ্যুৎ খাতে প্রায় তিন লাখ কোটি টাকার বিপুল দেনা রেখে গেছে। এছাড়া দীর্ঘ দেড় দশকে নতুন কোনো গ্যাসকূপ খনন না করে খাতটিকে আমদানিনির্ভর ও লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নিয়েই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দেশের অভ্যন্তরে জোরালোভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের নির্দেশ দিয়েছে।
সম্প্রতি একটি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় দেশবাসীর সাময়িক ভোগান্তির জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করে জানান, ইতিমধ্যে কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিরোধী দলগুলোর সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি দলের নেতাদের দেখলাম সামনে হারিকেন জ্বালিয়ে বসে আছেন আর পেছনে ফ্যানের বাতাস খাচ্ছেন।’
তিনি বলেন, ‘আজ আমি নিজে কি পেলাম তা বড় নয়; বরং দেশ ও দেশের মানুষকে কি দিতে পারলাম—এটাই মূল বিষয়।’ দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি কর্মহীন হাতকে উৎপাদনশীল কর্মী ও শ্রমিকের শক্তিতে রূপান্তরের মাধ্যমে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে বক্তব্য সমাপ্ত করেন তিনি।

.png)

গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার দুপুর। গ্যাসের আশায় জামালপুর শহরের জাবেদ ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার চালকরা। কেউ স্টিয়ারিংয়ে মাথা রেখে, কেউ পাম্পের প্রাঙ্গণে শুয়ে সময় কাটাচ্ছেন। ময়মনসিংহ থেকে রোগী নিয়ে জামালপুরে আসা অ্যাম্বুলেন্স চালক আফজাল মি
৩ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সময়ে সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সরকারের প
৩ ঘণ্টা আগে
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক
৩ ঘণ্টা আগে
চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
৪ ঘণ্টা আগে