স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে দলবদ্ধ ধর্ষণ ও চুল কেটে নির্যাতনের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী হিন্দু নারী (৪৪)। পরে পুলিশ আসামি হাসান আলীকে (৪৫) গ্রেপ্তার করে।
স্বামীর মৃত্যুর পর ১০ বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে ভুক্তভোগী কালীগঞ্জ পৌরসভায় বসবাস করছেন। গত শনিবার (৩ জানুয়ারি) রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হন তিনি। পরে স্থানীয় তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, আসামি মো. শাহীনের ভাইয়ের কাছ থেকে জমিসহ বাড়ি কিনে তিনি বসবাস করছেন। বাড়িসহ জমি কেনার পর থেকেই পিছু লাগে শাহীন। কুপ্রস্তাব ছাড়াও বিভিন্ন সময় টাকা দাবি করেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে দুজন আত্মীয় আসেন। তাঁদের সঙ্গে দেখা করার অজুহাতে শাহীন ও হাসান বাড়িতে আসেন। এক পর্যায়ে দুই আত্মীয়কে একটি কক্ষে আটকে রেখে আরেক কক্ষে নিয়ে তাঁকে ধর্ষণ করেন শাহীন ও হাসান।
তিনি বলেন, ধর্ষণ করার পর শাহীন ও হাসান আত্মীয়দের সঙ্গে আমার অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তিনজনকে গাছের সঙ্গে বেঁধে ভিডিও করেন। মারধর ছাড়াও আমার চুল কেটে দেন। জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে জেনেছি, আসামিরা সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী।

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
৩ মিনিট আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
১ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১০ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১০ ঘণ্টা আগে