স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে যেকোনো নাশকতা ও বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করে বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গীতে বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি সদস্যদের উদ্দেশে বলেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। নির্বাচনে যেকোনো সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে হবে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক। পাশাপাশি ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় বিজিবি সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের বিচার এবং নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে প্রক্টর এ কে এম রাশিদুলের পদত্যাগের দাবি উঠেছে।
৯ ঘণ্টা আগে
দেশে প্রতিবছর বাড়ছে বজ্রপাতে মৃত্যু। বিশেষ করে হাওর অঞ্চলে এপ্রিল-মে মাসে ধান কাটার মৌসুমে বজ্রপাতে মৃত্যু সবচেয়ে বেশি। চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ৭ দিনেই বজ্রপাতে ৭১ জন মারা গেছেন। সব মিলিয়ে এ বছর মৃত্যু শতাধিক।
৯ ঘণ্টা আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গানের আসর জমিয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিনব এই কৌশলে তাদের গাঁজাসহ আটকে করে শাহবাগ থানা-পুলিশ।
৯ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
৯ ঘণ্টা আগে