স্ট্রিম প্রতিবেদক

আসন্ন নির্বাচনে টাকার অবৈধ ব্যবহার ও সহিংসতা রোধের আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি যেন না হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যাংক খাত সংস্কার ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয় বলেও সতর্ক করেছেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত বাংলাদেশের অর্থনীতির ঝুঁকি বিষয়ক এক অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।
নির্বাচনী চ্যালেঞ্জ প্রসঙ্গে ফাহমিদা খাতুন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের। অর্থের অপব্যবহার রোধে প্রার্থীদের নীতিমালা মানতে হবে। তিনি বলেন, ‘নির্বাচনে টাকার ছড়াছড়ি যেন না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সহিংসতামুক্ত পরিবেশ, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে।’
ব্যাংক খাতের সংস্কারে জোর দিয়ে তিনি বলেন, ঋণখেলাপি কমাতে রাজনৈতিক প্রভাব বন্ধ এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। ব্যাংক কোম্পানি আইন ও রেজুলেশন আইনের বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
মূল্যস্ফীতি নিয়ে ফাহমিদা খাতুন জানান, ২০২৫ সালের ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে। বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে তার সুফল মিলছে না। মজুতদারি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা একে কাঠামোগত সমস্যায় রূপ দিয়েছে। শুধু সুদের হার বাড়িয়ে নয়, বাজার তদারকির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে হবে।
রেমিট্যান্স ও রিজার্ভ স্থিতিশীল থাকলেও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেয় সিপিডি। ফাহমিদা খাতুন রপ্তানি বহুমুখীকরণ ও দক্ষ মানবসম্পদ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারলে অর্থনীতি নতুন গতি পাবে। রাজনৈতিক অঙ্গীকার ও প্রাতিষ্ঠানিক সংস্কারেই অর্থনীতির গতি ফিরবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ঋণের বোঝা নিয়ে সতর্ক করে বলেন, দেশি-বিদেশি ঋণের চাপ বাড়ছে এবং বাজেটের বড় অংশ এখন সুদ পরিশোধে ব্যয় হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ‘মধ্যম আয়ের ফাঁদে’ পড়ার ঝুঁকিতে রয়েছে।
অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অন্য গবেষকরা উপস্থিত ছিলেন।

ক্যাবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট খাতের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম।
৪১ মিনিট আগে
দেশে চলমান হামের প্রাদুর্ভাবকে ‘গুরুতর জনস্বাস্থ্য সংকট’ আখ্যা দিয়ে দায়ীদের শাস্তি দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শনিবার (৯ মে) সংগঠনটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
১ ঘণ্টা আগে
দেশে হামের প্রাদুর্ভাব ও সাড়ে তিনশর বেশি শিশুর মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের দায় আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। শনিবার (৯ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘হামের প্রাদুর্ভাব ও উত্তরণের পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
২ ঘণ্টা আগে
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো ফের চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে লাভজনকভাবে পরিচালনার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে