রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, গণনা শুরু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ভোটগ্রহণ শেষ। গণনা চলছে। ছবি: সংগৃহীত
ভোটগ্রহণ শেষ। গণনা চলছে। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। এখন গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

গণনার শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া ৩৪৯ জন ভোটারের মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছেন, তা হিসাব করা হবে। এরপর কয়টি ব্যালট বৈধ, কয়টি বাতিল হয়েছে এবং কয়টি অব্যবহৃত রয়েছে, তার হিসাব করবেন নির্বাচনী সহায়করা। এরপর বৈধ ব্যালটে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন তা গণনা করা হবে। গণনা শেষে সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন সিইসি।

বৃহস্পতিবার দুপুর ২টায় ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। শুরুতে সিইসি এএমএম নাসির উদ্দিন সকল সংসদ সদস্যদের মাঝে ভোটের কার্যক্রম তুলে ধরেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারদলীয় সংসদ সদস্যরা ভোট দিতে থাকেন। বিকাল সাড়ে ৩টার দিকে ভোট দেওয়া শুরু করেন বিরোধী দলীয় নেতা-উপনেতাসহ ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনার আসে। ২০ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করে গত ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর প্রার্থী ঘোষণা করে বিএনপি ও ১১ দলীয় ঐক্য। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফকরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যর প্রার্থী অলি আহমেদ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শেষ, গণনা শুরু