স্ট্রিম সংবাদদাতা

ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় চাকরি করেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা নোয়াব আলী। পরিবারের লোকজন গ্রামে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটিতে পিক-আপে বাড়ি ফিরছেন। তিনি বলেন, ‘অফিস ছুটি হয়েছে ভোটাভুটির জন্য, সেই কারণে বাড়ি যাচ্ছি ভোট দিতে। সকাল বেলায় নবীনগর এসে কোনো গাড়ি পাইনি। সেই জন্য পিক-আপে করে পাটুরিয়া ঘাটের দিতে যাচ্ছি। আনন্দ লাগছে।’
নোয়াব আলীর মতো অনেকেই দূরপাল্লার বাস না পাওয়ায় বিকল্প ব্যবস্থায় গ্রামে ফিরছেন ভোট উৎসবে অংশ নিতে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এভাবেই ফিরতে দেখা গেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষকে। মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী যানবাহন, পিক-আপসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তাঁরা।
হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষ চলাচল করে। এই সড়কে প্রতিদিনের তুলনায় গতকাল (৯ ফেব্রুয়ারি) কয়েক গুন বেশি যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার ভোর থেকেই নিজ গন্তব্যের উদ্দেশে গাড়িতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট অভিমুখে যাত্রা করছে লোকজন। মহাসড়কে যাত্রীবাহী যানবাহন ছাড়াও পিক-আপে (ছোট ট্রাক) রওনা দিয়েছেন অনেকে। সাচ্ছন্দ্যের জন্য অনেকেই মোটরসাইকেল ছুটছেন গন্তব্যে।

ঢাকায় একটি কোম্পানিতে চাকরিরত রেজাউল করিম সবুজ ফিরছিলেন নিজ গ্রাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায়। তিনি বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। ভোটটা তো আমার অধিকার, আর আমার ভোটে জনপ্রতি নির্বাচিত হবে, সে জন্যই বাড়ি যাচ্ছি। ভোর বেলায় বের হয়েছি, তবে নবীনগরে বেশ যানজট ছিল। তবুও ভালো লাগছে, বাড়ি যাচ্ছি। সবার সঙ্গে দেখা হবে, পছন্দের প্রতীকে ভোট দিব।’
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন বেশি চলাচল। যাত্রীদের নিরাপত্তার জন্য মহাসড়কে আমিসহ আমাদের মোবাইল টিম কাজ করছি।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, ‘স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন ও যাত্রীর চাপ কিছু বেশি। তবে নিরাপদ ও নির্বিঘ্নে পারাপারের জন্য ১৪টি ছোট বড় ফেরি চলাচল করছে।’

লেবানন ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা দুজনই সাতক্ষীরার বাসিন্দা। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিন জেলার জিবদিন এলাকায় তাদের আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলা হয়।
৩ ঘণ্টা আগে
মাত্র এক মাসের ব্যবধানে ডিমের দাম ডজনে বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, লোকসানে ছোট খামার বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টির কারণে সবজি-মাংসের মূল্যবৃদ্ধি, হাতবদল ও মুরগির রোগের প্রাদুর্ভাবে বেড়েছে ডিমের দাম।
৪ ঘণ্টা আগে
আটকের ঘটনায় আতঙ্কে মেডিকেল প্রতিনিধিরা। তাদের অভিযোগ, লক্ষ্য পূরণে হাসপাতাল থেকে চিকিৎসকের চেম্বারে গিয়ে বিপদে পড়লেও, পাশে পাচ্ছেন না খোদ চাকরিদাতাকে। খাত সংশ্লিষ্টরা বলছেন, আটকে সমস্যার সমাধান হবে না। চিকিৎসাসেবার স্বার্থেই মেডিকেল প্রতিনিধিদের নীতিমালার আওতায় আনা উচিত।
৫ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো। বিগত আওয়ামী লীগ আমলের ষড়যন্ত্র, ইন্টেরিমের অকার্যকর সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের উদাসীনতার অভিযোগ তুলে পরিষদ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
৫ ঘণ্টা আগে