স্ট্রিম সংবাদদাতা

ভোলার তজুমদ্দিনে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক বাক্প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গ্রামের একটি সুপারিবাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন।
তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সামসুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার সময় ওই নারী খুবই অসুস্থ ছিলেন। তাঁর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।’
এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে থানা-পুলিশ। তবে তাঁর পরিচয় জানায়নি তারা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি)।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামের মন্দিরে আয়োজিত কীর্তন শুনতে যান ওই গৃহবধূ। রাত ৯টার দিকে বাড়ি ফেরার জন্য স্থানীয় চালক রাকিবের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। এ সময় অটোরিকশায় চালকসহ তিন যুবক ছিলেন। তারা তাকে হাতপা বেঁধে মারধর ও ধর্ষণ করে। ভোরের দিকে গৃহবধূকে ফেলে রেখে চলে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. সামছুল আলম বলেন, ‘ভুক্তভোগীকে তাৎক্ষণিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি গাইনি বিভাগে চিকিৎসাধীন।’
ভুক্তভোগী গৃহবধূর বাবা-মা অভিযোগ করেন, স্থানীয় অটোরিকশাচালক রাকিব (২৫) এবং তাঁর দুই সহযোগী শাকিল ও রাসেল এ ঘটনার সঙ্গে জড়িত।
তদন্তের স্বার্থে আটক ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না জানিয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘ভুক্তভোগী নারী সুস্থ হলে মামলা হবে। পুলিশ আলামত সংগ্রহের পর ওই নারীর জবানবন্দি লিপিবদ্ধ করেছে। অভিযুক্ত বাকি ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।’
ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল্লাহ কাওছার জানান, ‘ধর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। ইতিমধ্যে ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা সম্পূর্ণ স্বাধীন। এই কারণে তারা (এনপিপি নেতা তারেক রেজা) গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
৩৭ মিনিট আগে
বৈশাখী ঝড়, বৃষ্টি ও বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল একঘণ্টা বন্ধ ছিল। রাজধানীর সদরঘাটেও বন্ধ রাখা হয় লঞ্চ চলাচল।
১ ঘণ্টা আগে
শুধু সিটি হাট নয়। একই অবস্থা রাজশাহীর অধিকাংশ পশুর হাটে। সবখানেই ইজারাদাররা আদায় করছেন নির্ধারিত হাসিলের চেয়েও বেশি।
২ ঘণ্টা আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগে