স্ট্রিম প্রতিবেদক

দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। এতে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে আজ বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে ৩টি নতুন কূপ খননের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কমে গেছে। প্রয়োজনীয় চাপ না থাকায় সিএনজি স্টেশনগুলোতে গ্যাস নেওয়ার জন্য যানবাহনের দীর্ঘ সারি ও সাময়িক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, কারিগরি বিশেষজ্ঞরা এফএসআরইউর সমস্যা দ্রুত সমাধান করে সরবরাহ স্বাভাবিক করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। একই সঙ্গে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জরুরি ও অগ্রাধিকার খাতগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ কারিগরি ত্রুটি হলেও অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ায় এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতা অনেক বেড়েছে। ফলে আমদানি অবকাঠামোর কোনো একটিতে সমস্যা হলে পুরো জাতীয় গ্যাস সরবরাহব্যবস্থা চাপের মুখে পড়ে।
এই আমদানিনির্ভরতা পর্যায়ক্রমে কমিয়ে আনতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশজুড়ে পর্যায়ক্রমে ১০০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ একনেক সভায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে ৩টি কূপ খননের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার করতে অনশোর ও অফশোর মডেল পিএসসির আওতায় নতুন করে দরপত্র আহ্বান এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চলছে। তবে কূপ খনন ও উৎপাদন শুরু করা সময়সাপেক্ষ বিষয় হওয়ায় এই দীর্ঘমেয়াদি সংকটের রাতারাতি সমাধান সম্ভব নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা মেটাতে সরকার আরও কয়েকটি দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে চতুর্থ এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) স্থাপনের জন্য দরপত্র আহ্বান কার্যক্রম।
জ্বালানি বিভাগ জানিয়েছে, গ্যাস সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কারিগরি সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে দ্রুত সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহক ও সাধারণ জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

.png)

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বুধবারও আদালতে জমা পড়েনি। ফলে প্রতিবেদন জমার সময়সীমা আগামী ২৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে আদালত। এর মাধ্যমে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় ১২৮তম বারের মতো পেছাল।
৫ ঘণ্টা আগে
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে স্থাপিত সেই ভাস্কর্য পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ভাস্কর্য নির্মাণের জন্য যথাযথ ও উপযুক্ত জায়গা নির্ধারণ, নকশা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
কেউ দলের মনোনয়নে নির্বাচিত হওয়ার পরে নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত হন, তবে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের আইনি ও যৌক্তিক ভিত্তি রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)– এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
৭ ঘণ্টা আগে