স্ট্রিম প্রতিবেদক

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের শপথ না নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, “শপথ নেওয়া বা না নেওয়া তাঁদের ব্যক্তিগত ব্যাপার।”
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় বিএনপি ও তাদের সমর্থিত ২১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তবে তাঁরা ‘গণপরিষদ’ সদস্য হিসেবে শপথ নেননি। এই ইস্যুতে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে শপথ না নেওয়ার গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে বর্তমানে সংসদ ভবনে ১১ দলীয় জোটের বৈঠক চলছে।
এ বিষয়ে আমীর খসরু সাংবাদিকদের বলেন, “গণপরিষদ হিসেবে শপথ নিতে হলে সেটি সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে। বিষয়টি বর্তমানে সংবিধানে নেই, তাই এই মুহূর্তে সেই সুযোগও নেই। সংসদ তো সাংবিধানিক নিয়মেই চলতে হবে।” তিনি আরও বলেন, “কে শপথ নেবেন বা নেবেন না, সেটি তাঁদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছি এবং জনগণের প্রতি সম্মান জানাতেই শপথ নিয়েছি।”
দিনটিকে আনন্দের দিন হিসেবে অভিহিত করে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ মালিকানা ফিরে পেল। এখন মানুষ মুক্তভাবে চলতে পারবে, প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং জবাবদিহি নিশ্চিত হবে।” সংসদ কার্যকর করার জন্য তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার প্রতিশ্রুতি মালিক সমিতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
১ মিনিট আগে
মানিকগঞ্জে তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে আগুন লেগে বাসটি পুড়ে গেছে। এছাড়া পুরো এলাকায় তরল অক্সিজেন গ্যাস ছড়িয়ে পড়েছে।
২৭ মিনিট আগে
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে হামলার আগে সন্ত্রাসীরা অন্তত পাঁচটি স্থানে এক্সকাভেটর দিয়ে রাস্তা কেটে ফেলেছিল। সোমবার (২৫ মে) সকালে ঘটনাস্থলে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
২ ঘণ্টা আগে