স্ট্রিম ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র ও এর আশপাশে হঠাৎ অসুস্থ, প্রতিপক্ষের ধাক্কা, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় বিএনপির এক নেতা, এক প্রিসাইডিং কর্মকর্তা এবং এক পোলিং কর্মকর্তাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ-১ আসনের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মো. রেজাউল করিম (৪৮) নামে এক প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। দায়িত্ব পালনের সময় তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাজরাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ভোটকেন্দ্রে গিয়ে খুলনা মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা যান। সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কচি মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
বিএনপি অভিযোগ করেছে, সকালে ভোট দিতে গিয়েছিলেন কচি। এ সময় তিনি দেখেন কেন্দ্রের ভেতরে ভোট চাচ্ছে জামায়াতের লোকজন। তিনি এর বিরোধিতা করলে প্রতিপক্ষের লোকজন ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিএনপির অভিযোগের ব্যাপারে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিলেন। আমি বাধা দিই। তখন তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি, তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি।’
সাতক্ষীরার তালায় ভোট দিতে বের হয়ে রাস্তায় অসুস্থ হয়ে মারা যান অনাথ ঘোষ (৬৫) নামের এক ব্যক্তি। সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম-৯ আসনের বাটালি রোডের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মো. মনু মিয়া (৫৭) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, ভোটারের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
জেলার সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রে সকালে অজ্ঞান হয়ে পড়েন ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। পরে লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি একই উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।
কিশোরগঞ্জের ভৈরবের আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় রাজ্জাক মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিবারের অভিযোগ, রাজ্জাক ভোট দিয়ে গিয়ে কেন্দ্রসংলগ্ন স্থানে বসে ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং লাঠিপেটা করেন। এ সময় দৌড়ে পালানোর সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, রাজ্জাককে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে বাবু মিয়া (৭০) নামে এক ভোটার মারা যান। বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোট দিতে তিনি কেন্দ্রে গিয়েছিলেন। ভোটের উৎসবমুখর পরিবেশে শান্তভাবে ভোটার স্লিপ নিতে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
ঢাকার যাত্রাবাড়ীর একটি কেন্দ্রে সকাল পৌনে ১০টার দিকে ভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ব্যক্তি মারা যান। সাবেক এ মেরিন ইঞ্জিনিয়ার অসুস্থ হয়ে মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এদিকে, পরিবার জানিয়েছেন, তিনি ছেলেকে সঙ্গে নিয়ে নিয়ে যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলার সিঁড়িতে গিয়ে তিনি অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোট দিয়ে ফেরার পথে বাছের চৌধুরী (৬০) নামে এক ব্যক্তি মারা যান। বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দিয়ে কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির সংবাদমাধ্যমকে জানান, বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

রাজধানীর ক্যাম্পগুলোতে বসবাসরত হাজারো উর্দুভাষী মানুষ ভোটকেন্দ্রে এসেছেন। তাঁদের দাবি—স্থায়ী পুনর্বাসন, মাদক নির্মূল এবং সামাজিক মর্যাদার পূর্ণ স্বীকৃতি।
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে হওয়ায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশের সকল মসজিদে শোকরানা দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার চারটি আসনেই জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন লুকোচুরিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে পারফেক্ট বলব না। তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।
৬ ঘণ্টা আগে