স্ট্রিম প্রতিবেদক

প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠিত হবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও মাইকেল মিলারের নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন খলিল।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তাদেরকে জানিয়েছি। আমরা বলেছি, আমাদের মটো (মূলমন্ত্র) হচ্ছে—বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ।’
‘আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক কল্যাণ ও জাতীয় মর্যাদার নীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে। আমরা প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চাই অ্যাজ কো-ইকুয়ালস।’
তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে এ পর্যন্ত সাক্ষাৎ করেছি—সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন রাষ্ট্রদূত—এই সরকারের প্রতি তাদের আস্থা এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা আমরা দেখেছি।’
খলিলুর রহমান বলেন, ‘আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য স্থানে আমাদের যেসব বন্ধু রাষ্ট্র আছে, তাদের সবার সঙ্গে আমরা গভীর সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো। আমরা বলেছি, আমাদের যেসব ইস্যু আছে, সেগুলো আমরা সম্মানজনকভাবে, পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে সমাধান করবো, যেখানে আমাদের সকলের স্বার্থ সুরক্ষিত থাকবে।’

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক দেওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী ৫ জুন সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মান জানানো হবে।
১ ঘণ্টা আগে
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময়ে চুয়াডাঙ্গায় ১০ জনকে আটক করেছে বিজিবি। রবিবার (৩১ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে দর্শনার বারাদি সীমান্ত থেকে তাদেরকে আটক করে বাংলাদেশ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
১ ঘণ্টা আগে
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষ হচ্ছে আজ রোববার। আগামীকাল সোমবার খুলবে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার।
২ ঘণ্টা আগে