স্ট্রিম প্রতিবেদক

নিবন্ধন স্থগিত হয়ে যাওয়া আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ এখন থেকে আর ব্যবহার করা যাবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রতীকটি সংরক্ষিত থাকবে। বিভ্রান্তি এড়াতে নৌকা প্রতীকটি ইসির সাপ্লিমেন্টারি প্ল্যাটফর্ম ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে এক অনানুষ্ঠানিক বৈঠকের পর নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ‘প্রতীকের তফসিলে নৌকা থাকলেও বিভ্রান্তি এড়াতে ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক নৌকা সরিয়ে রাখা হয়েছে। এটা কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই।’
এর আগে একই দিন সকালে ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নিবন্ধনসংক্রান্ত তথ্য, প্রতীক বরাদ্দের তারিখ ও প্রতীকের নাম অপসারণ করা হয়।
নৌকা প্রতীক ভবিষ্যতেও তফসিলে থাকবে জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগেই মন্তব্য করেছিলেন, ‘প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। কোনো দল বিলুপ্ত হলেও প্রতীক কমিশনের কাছে থেকে যাবে। প্রয়োজনে এটি অন্য কোনো দলকে বরাদ্দ দেওয়া হতে পারে।’
সচিব আখতার আহমেদও এ বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, ‘নৌকা প্রতীক তফসিলে থাকবে, তবে বর্তমান পরিস্থিতিতে কেউ এটি ব্যবহার করতে পারবে না।’
আলোচনায় জামায়াতে ইসলামীর বিষয়ও উঠে আসে। সচিব জানান, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার প্রজ্ঞাপনের ভিত্তিতে তাদের নাম ও প্রতীক ইসির ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। তবে বহু আলোচিত ‘শাপলা’ প্রতীককে এখনো তফসিলে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানান তিনি।
চলতি বছরের ১২ মে নির্বাচন কমিশন বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। এরপর দীর্ঘ সময় ধরে দলটির প্রতীক ও নাম ওয়েবসাইটে দৃশ্যমান থাকলেও আজ তা সরিয়ে নেওয়া হয়। এর ফলে ‘নৌকা’ প্রতীক ব্যবহার নিয়ে রাজনৈতিক জটিলতা ও বিভ্রান্তি কিছুটা কাটানোর ইঙ্গিত দিল ইসি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে