স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, রাষ্ট্রপতি এখন যা বলছেন ২০২৪ সালের ৫ আগস্ট তার কিছুই তিনি বলেননি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতাদের যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।’
জামায়াত আমির আরও লিখেছেন, ‘কোটি-কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ করতে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩টি বিশেষ টিম। মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
টানা বৃষ্টি উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
২ ঘণ্টা আগে
হাম ও রোগটির উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে এক এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে নয় শিশু।
২ ঘণ্টা আগে
রাজধানীর গাবতলী পশুর হাটে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন বিক্রেতারা। কাদা আর প্রতিকূল আবহাওয়ায় অনেক বিক্রেতা কিছুটা কম দামে পশু বিক্রি করছেন। তবে দামে সন্তুষ্ট ক্রেতারা। হাটে আজ উপচে পড়া ভিড় দেখা গেছে।
৩ ঘণ্টা আগে