স্ট্রিম প্রতিবেদক

বাংলা ভাষার চর্চা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায়নি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, তবে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরিতে অংশ নিয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, 'বাংলা ভাষার চর্চা আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারিনি। তবে এটি চর্চার বিষয়, মনে ধারণ করার বিষয়। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।'
এ সময় উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই ১৯৫২ আমাদের ভাষা শহীদদের উদ্দেশ্যে। পরবর্তীতে ১৯৬৮, ৬৯, ৭১, ৯০ এবং ২০২৪ হয়ে বিভিন্ন সময় যারা এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের সকলকে বিনম্র চিত্তে আজকে স্মরণ করছি।'
তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিটি মাতৃভাষা, সেটি ছোট-বড় যাই হোক সমস্ত নৃগোষ্ঠী মাতৃভাষাসহ সব মাতৃভাষা সংরক্ষণের সমস্ত উদ্যোগ আমাদের মানবজাতির সার্বিক কল্যাণার্থে প্রয়োজন। বাংলার জন্য যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছিলেন, তাদের কারণেই এই আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেয়েছি। আমাদের পথচলা,সমস্ত মাতৃভাষা কে সম্মান করে আমাদের বাংলাসহ সব মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক সেই উদ্যোগ গ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।'

রাজধানীর সন্ধ্যার বৃষ্টি উপেক্ষা করে ভিজতে ভিজতেই ট্রেন ধরছেন হাজারো ঘরমুখো যাত্রী। রোববার অফিস শেষ করে কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
৬ ঘণ্টা আগে
রাশিয়ায় নির্মাণ ও কারখানার কাজের ভিসায় গিয়ে ‘জোরপূর্বক যুদ্ধে’ নিয়োজিত ৩০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন স্বজনরা। রোববার (২৪ মে) দুপুরে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন স্থানে এআই ক্যামেরা বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনে এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয় মামলা দেয়। তবে এসব মনিটরিং ক্যামেরার নাম ব্যবহার করে ভুয়া মামলার প্রতারণা করছে একটি চক্র।
৭ ঘণ্টা আগে
ঢাকাসহ চার জেলায় পৃথক ধর্ষণের অভিযোগে উঠেছে। ভুক্তভোগী ও তাঁর স্বজনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৭ ঘণ্টা আগে