স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়েছে চার বছরের এক শিশু। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের বড়ুয়া পাড়া জয়নগর এলাকায় বাড়ির পাশে খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
মিসবাহ নামে শিশুটি ওই এলাকার সাইফুল আজমের ছেলে। তাকে উদ্ধারে সন্ধ্যায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে শিশুটি বেঁচে আছে কি না, তা নিয়ে রয়েছে সংশয়।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে মায়ের হাত ধরে হাঁটার সময় গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদ। ৩২ ঘণ্টার অভিযান শিশুটিকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে শিশু মিসবাহ বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে একটি গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায়। তবে কীভাবে সে গর্তে পড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম রাত ৮টার দিকে স্ট্রিমকে বলেন, ‘বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত কোনো ভালো খবর পাওয়া যায়নি। ওই এলাকার রাস্তাঘাট কিছুটা দুর্গম হওয়ায় যেতে সময় লেগেছে। পাশাপাশি কোদাল দিয়ে মাটি কেটে উদ্ধার কার্যক্রম চালাতে হচ্ছে, এতেও সময় বেশি লাগছে।’
ওসি আরও জানান, গর্তটির গভীরতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। পাশাপাশি পুলিশ ও স্থানীয় লোকজনও সর্বাত্মক সহযোগিতা করছেন।

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
২ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১১ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১১ ঘণ্টা আগে