স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব চুক্তি অনুমোদন করায় দেশটিতে পূর্বনির্ধারিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব চুক্তির অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি আজ রাতে ইরানে পূর্বনির্ধারিত সমস্ত বিমান হামলা ও বোমাবর্ষণ বাতিল করার নির্দেশ দিয়েছি।’
তিনি আরও জানান, এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান খুব শিগগিরই ঘোষণা হবে।
তবে ট্রাম্প জানিয়েছেন, ‘এই চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বলবৎ থাকবে।’
ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার কয়েক ঘণ্টা আগেই তিনি ইরানে তীব্র সামরিক হামলার হুমকি দিয়েছিলেন।
আজ সকালে সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে ট্রাম্প হুমকি দেন, আজ রাতেই ইরানে ভয়াবহ হামলা চালিয়ে খার্গ দ্বীপ ও তেল অবকাঠামো মার্কিন নিয়ন্ত্রণে নেওয়া হবে। ট্রাম্প দাবি করেন, ইরানের নৌ, বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকাংশ সক্ষমতা ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও লেখেন, ‘ভবিষ্যতে আমরা দেশটির তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেমনটা ভেনেজুয়েলায় করেছি।’
এর জবাবে ট্রাম্পকে ‘বিভ্রান্ত ও খামখেয়ালি’ অভিহিত করে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, খার্গ দ্বীপে কোনো ধরনের হামলা হলে ‘দৃঢ়, বিধ্বংসী ও বেদনাদায়ক’ পাল্টা আঘাত হানা হবে।

খার্গ দ্বীপে কোনো ধরনের হামলা হলে ‘দৃঢ়, বিধ্বংসী ও বেদনাদায়ক’ পাল্টা আঘাত হানারহুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখলের হুমকির জবাবে এমন প্রতিক্রিয়া দেখাল ইরান।
৭ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘ভবিষ্যতে খার্গ দ্বীপ এবং অন্যান্য তেল অবকাঠামো নিজেদের কবজায় নেব। আমরা দেশটির তেল ও গ্যাস বাজারের পূর্ণ নিয়ন্ত্রণ নেব, ঠিক যেমনটা ভেনেজুয়েলায় করেছি।’
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে গোলাগুলির জেরে হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, কিছু বাণিজ্যিক জাহাজ এখনো যাতায়াত করছে।
১২ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে গত তিন দিনে হওয়া ধারাবাহিক বৈঠক ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, অভিষেক ব্যানার্জি ও রাহুল গান্ধীর একাধিক বৈঠককে কেন্দ্র করে দুই দলের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে।
১৪ ঘণ্টা আগে