স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ ‘শিগগির’ শেষ হচ্ছে বলে ফের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মঙ্গলবার (১৯ মে) এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের ট্রাম্প বলেন, ওয়াশিংটন ‘খুব দ্রুত সেই যুদ্ধ (ইরানের সঙ্গে) শেষ করতে যাচ্ছে’।
ট্রাম্প দাবি করেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করার জন্য ভীষণ মরিয়া হয়ে উঠেছে, এবং তারা এতে ক্লান্ত। তাদের মনে পারমাণবিক শক্তি অর্জনের বিষয়টি রয়েছে, তবে আমরা তাদের কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।’
তিনি আরও বলেন, ‘আমরা দারুণ কাজ করেছি। আমি মনে করি, আমরা খুব দ্রুতই এই বিষয়টি নিষ্পত্তি করতে যাচ্ছি এবং তাদের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আশা করছি, আমরা খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে পারব।’
এর আগেও ট্রাম্প এই যুদ্ধ দ্রুত শেষ হবে একাধিকবার দাবি করেছিলেন। তবে কোনোবারই তা হয়নি। উল্টো পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনেকটা স্থবির অবস্থায় রয়েছে।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট মঙ্গলবার ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ (যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব) এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ বন্ধ রাখার কথা বলা হয়েছে।
দ্রুত যুদ্ধ শেষ হওয়ার কথা বললেও একই দিন ইরানে ফের সামরিক অভিযানের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। একটি চুক্তি করার জন্য ইরানের হাতে ‘দুই থেকে তিন দিন’ সময় রয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগে একটি হামলার নির্দেশ দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে তা স্থগিত করেছেন তিনি।
অবশ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তেহরান ও ওয়াশিংটন আলোচনায় অনেক অগ্রগতি অর্জন করেছে। কোনো পক্ষই আবার সামরিক অভিযান শুরু হোক, তা চায় না।
ট্রাম্পের অব্যাহত হুমকি-ধমকিতে অবশ্য ইরানকে বিশেষ বিচলিত দেখা যাচ্ছে না। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান পূর্ববর্তী হামলা থেকে সামরিক জ্ঞান অর্জন করেছে। তিনি সতর্ক করেন, ‘আবার যুদ্ধ শুরু হলে তাতে আরও অনেক চমক থাকবে’।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রায় ৭০০ কোটি টাকার বাউন্টি (মাথার দাম) ঘোষণার বিল আনছে ইরানের পার্লামেন্ট।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদ কমপ্লেক্সে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। সন্দেহভাজন দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘ঘৃণাজনিত অপরাধ’ (হেইট ক্রাইম) হিসেবে তদন্ত করছে। খবর আল-জাজিরার।
১ দিন আগে
মহাদেশীয় প্রতিরক্ষা বিষয়ে কানাডার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত একটি যৌথ বোর্ডে আর অংশ না নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কানাডা তাদের ‘প্রতিরক্ষা বাধ্যবাধকতা’ পূরণে ব্যর্থ হচ্ছে অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নেওয়া কথা জানিয়েছে দেশটি। খবর আল-জাজিরার।
১ দিন আগে
মিয়ানমারের রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি শত শত রোহিঙ্গা মুসলিমকে হত্যা করে। গ্রাম জ্বালিয়ে দিলে অনেক আহত হন এবং প্রাণ নিয়ে পালিয়ে যান। এই ঘটনার দুই বছর পরেও জীবিতরা গ্রামে ফিরতে পারেননি। বেশির ভাগ রোহিঙ্গারা কার্যত বন্দিদশায় জীবন কাটাচ্ছেন।
১ দিন আগে