স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১০ আগস্ট সারা দেশে ফলাফল প্রকাশ হবে। ফলাফল দেখার নিয়ম পরে জানানো হবে।
গত ৮ জুন সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। তবে প্রস্তুতি শেষ না হওয়ায় ওইদিন ফলাফল প্রকাশ করা যায়নি।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

.png)

দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ১৯ শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
৭ ঘণ্টা আগে

ভারী বৃষ্টিতে সৃষ্টি বন্যাসহ বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের বন্ধ পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় একইসঙ্গে দেশের অন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা হচ্ছে।
২১ ঘণ্টা আগে
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই ২০২৬