শোয়েব সাম্য সিদ্দিক

শোয়েব সাম্য সিদ্দিক

ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক

সকল লেখা

খেলাপি ঋণের পাহাড়ে চাপা পড়ছে অর্থনীতি

খেলাপি ঋণের পাহাড়ে চাপা পড়ছে অর্থনীতি

দেশের ব্যাংকিং খাত নিয়ে আশাবাদী হওয়ার মতো কারণ দিন দিন কমছেই। সহজ কথায়, কাউকে দশ টাকা ঋণ দিলে ছয় টাকা ফেরত পাওয়ারও নিশ্চয়তা নেই। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, পরিস্থিতি ভালোর দিকে যাওয়ার বদলে কেবল খারাপই হচ্ছে।

০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ শিল্পে ঘুরে দাঁড়ানোর লড়াই

বন্ধ শিল্পে ঘুরে দাঁড়ানোর লড়াই

শিল্পকারখানা একবার বন্ধ হয়ে গেলে তা আবার চালু করা কতটা কঠিন, তা বোঝা যায় বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার সংখ্যার দিকে তাকালেই। দুই হাজারের বেশি কারখানা থেকে কমে সেই সংখ্যা এখন আটশোর ঘরে নেমে এসেছে।

২৩ আগস্ট ২০২৬
তাপপ্রবাহ এখন শুধু আবহাওয়ার খবর নয়, অর্থনীতির খবরও

তাপপ্রবাহ এখন শুধু আবহাওয়ার খবর নয়, অর্থনীতির খবরও

দক্ষিণ এশিয়ায় প্রতি বছর প্রায় তিন কোটি দশ লাখ পূর্ণকালীন চাকরির সমান কর্মঘণ্টা শুধু গরমের কারণে নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে এই অঞ্চলের অর্থনীতি প্রায় সাত শতাংশ ছোট হয়ে যেতে পারে।

১৪ আগস্ট ২০২৬
‘ন্যানো লোন’ কীভাবে বদলে দিচ্ছে ঋণ-ধারের হিসাব-নিকাশ

‘ন্যানো লোন’ কীভাবে বদলে দিচ্ছে ঋণ-ধারের হিসাব-নিকাশ

মোবাইল ফোনের কয়েকটি ক্লিকে হাজার টাকার ঋণ পাওয়ার ব্যবস্থাকে আমরা যত সহজ মনে করি, এর পেছনের গল্পটা তত সহজ নয়। গত কয়েক বছরে বাংলাদেশের ব্যাংকিং খাতে ন্যানো লোনের ব্যবহার দ্রুত বেড়েছে। ব্যাংকের শাখায় না গিয়েও এখন অনেক মানুষ ছোট অঙ্কের ঋণ পাচ্ছেন।

০১ আগস্ট ২০২৬
সৌন্দর্য থেকে অর্থনীতি: বাংলাদেশে এসথেটিক চিকিৎসার উত্থান

সৌন্দর্য থেকে অর্থনীতি: বাংলাদেশে এসথেটিক চিকিৎসার উত্থান

দেশে দ্রুত বাড়ছে চিকিৎসাভিত্তিক এসথেটিক সেবা। বোটক্স, ফিলার, লেজার থেরাপি, পিআরপি ও থ্রেড লিফটের মতো সেবার বাজার এখন প্রায় ১৫০ মিলিয়ন ডলার, যা মোট বাজারের প্রায় এক-পঞ্চমাংশ। একটি ক্লিনিকে বোটক্সের একেকটি সেশনের খরচ ৮ থেকে ২০ হাজার টাকা।

২২ জুলাই ২০২৬
এক কোড, এক দেশ: একটি নতুন লেনদেন সংস্কৃতি

এক কোড, এক দেশ: একটি নতুন লেনদেন সংস্কৃতি

দেশের প্রতিটি মার্চেন্ট পয়েন্টে এখন একটিমাত্র কিউআর কোড প্রদর্শন বাধ্যতামূলক, আর ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। প্রশ্ন হলো, এই কড়াকড়ি কি সত্যিই দেশের লেনদেন সংস্কৃতিকে বদলে দেবে, নাকি সময়ের সঙ্গে আরেকটি ম্লান হয়ে যাওয়া উদ্যোগে পরিণত হবে।

১৬ জুলাই ২০২৬
ব্রাজিলের বিদায়: রোমান্টিক ফুটবলের নির্মম পরাজয়

ব্রাজিলের বিদায়: রোমান্টিক ফুটবলের নির্মম পরাজয়

ব্রাজিল নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। অনেকে হয়তো একে ভাগ্যের খেলা বলে সান্ত্বনা খুঁজবেন। আমি সেটা মানতে রাজি নই। এটা কোনো নিয়তি নয়, বরং দিনের পর দিন একই ভুলের পুনরাবৃত্তির অবধারিত ফল।

০৬ জুলাই ২০২৬
সঞ্চয়পত্রকে ছাড়িয়ে কীভাবে এগিয়ে যাচ্ছে সুকুক

সঞ্চয়পত্রকে ছাড়িয়ে কীভাবে এগিয়ে যাচ্ছে সুকুক

সুকুক হলো ইসলামি শরিয়াহ নীতিমালা অনুসরণকারী একটি আর্থিক যন্ত্র, যা সুদের বদলে সম্পদ বা প্রকল্পের প্রকৃত আয় থেকে মুনাফা দেয়। ঐতিহ্যবাহী বন্ড সুদভিত্তিক হওয়ায় তা ইসলামে নিষিদ্ধ রিবা হিসেবে গণ্য হয়, ফলে শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এতদিন সরকারি বিল-বন্ডে বিনিয়োগ করতে পারত না।

২৯ জুন ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের ব্যবসা কত

বিশ্বকাপে বাংলাদেশের ব্যবসা কত

আটলান্টার স্টেডিয়ামে ১৫ জুন যখন কেপ ভার্দে স্পেনের বিপক্ষে মাঠে নামল, পুরো ফুটবল দুনিয়ার চোখ ছিল আফ্রিকার সেই ছোট দ্বীপরাষ্ট্রের ঐতিহাসিক অভিষেকের দিকে। কিন্তু ঢাকার উত্তরার একটি কারখানার শ্রমিকরা সেদিন আলাদা এক অনুভূতি নিয়ে খেলাটা দেখেছিলেন। কারণ মাঠে দৌড়ানো প্রতিটি খেলোয়াড়ের গায়ে যে জার্সি,

২৬ জুন ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বাংলাদেশের কী লাভ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় বাংলাদেশের কী লাভ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা তাৎক্ষণিক ক্ষতি কিছুটা লাঘব করবে, কিন্তু কাঠামোগত ভঙ্গুরতার কোনো চিকিৎসা এই সমঝোতায় নেই। দীর্ঘমেয়াদে জ্বালানি উৎসের বৈচিত্র্য, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় সতর্কতা এখন সময়ের দাবি। একটি প্রণালি বন্ধ হলে যেন পুরো অর্থনী

১৮ জুন ২০২৬
গোলের চেয়েও বড় খেলা: বিশ্বকাপ যখন অর্থনীতির মাঠে

গোলের চেয়েও বড় খেলা: বিশ্বকাপ যখন অর্থনীতির মাঠে

এত বিশাল একটা টুর্নামেন্ট থেকে বাংলাদেশের মতো দেশ কী পায়? আমরা তো আয়োজক নই, অংশগ্রহণকারীও নই। বিশ্বকাপের কোনো ম্যাচ আমাদের মাঠে হবে না, ট্রফিও আসবে না আমাদের হাতে। তাহলে আমরা আসলে কি পাবো?

১৩ জুন ২০২৬
সৃজনশীলতার অর্থনীতি : বরাদ্দের চেয়ে বড় যে চ্যালেঞ্জ

সৃজনশীলতার অর্থনীতি : বরাদ্দের চেয়ে বড় যে চ্যালেঞ্জ

‘সৃজনশীল অর্থনীতি’-এখানে কারখানা লাগে না, বিশাল জমি লাগে না। একটা ভালো আইডিয়া আর সেটাকে বাজারযোগ্য করার দক্ষতাই যথেষ্ট। জাতিসংঘের হিসাবে, এই খাত থেকে বিশ্বে প্রতি বছর আয় হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি, কর্মসংস্থান হয় পাঁচ কোটি মানুষের। আর এই পাঁচ কোটির প্রায় অর্ধেকই নারী।

১০ জুন ২০২৬
বাজেটের অগ্রাধিকার আর মানুষের প্রত্যাশা কি এক সুরে বাঁধা?

বাজেটের অগ্রাধিকার আর মানুষের প্রত্যাশা কি এক সুরে বাঁধা?

গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে একটা কথা বেশ ঘুরছে। কেউ কেউ বলছেন, এবারের বাজেট “উচ্চাভিলাষী”। কেউ আবার বলছেন, “একই বাজেট, নতুন মোড়ক।” এই দুই মেরুর মাঝখানে বসে আমি যখন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মূল কাঠামোটা পড়লাম, মনে হলো আলোচনাটা আসলে অনেক গভীরে যাওয়া দরকার।

০৪ জুন ২০২৬
কোরবানির চামড়া: সোনা ফেলে ছাই কুড়ানোর গল্প

কোরবানির চামড়া: সোনা ফেলে ছাই কুড়ানোর গল্প

সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন জেলার খবরে দেখা গেছে, রাস্তার পাশে স্তূপ করা চামড়া, ক্লান্ত মুখের ব্যবসায়ী, আর লোকসানের হিসাব মেলাতে গিয়ে মাথায় হাত দেওয়া মৌসুমি বিক্রেতা। এই দৃশ্য বাংলাদেশে নতুন নয়, প্রতি বছরের। কিন্তু একটি সম্ভাবনাময় খাতের কেন এই বেহাল অবস্থা, এর জন্য দায়ী কারা?

৩০ মে ২০২৬
টাকা বাড়ে, শিক্ষা কেন বাড়ে না?

টাকা বাড়ে, শিক্ষা কেন বাড়ে না?

গত কয়েক মাসে ঢাকার নানা সেমিনার আর আলোচনায় একটি বিষয় বারবার সামনে এসেছে—শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবি। বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। প্রতি বছর বাজেট ঘোষণার আগে একই দাবি ওঠে, আলোচনা হয়, স্মারকলিপি দেওয়া হয়। এরপর বাজেট আসে, টাকার অঙ্ক কিছুটা বাড়ে ঠিকই, কিন্তু জিডিপির অনুপাতে বরাদ্দ আবার কমে যা

২৩ মে ২০২৬
গ্রাম থেকে বিশ্ববাজার: ওভিওপির সম্ভাবনা ও বাস্তবতার হিসাব

গ্রাম থেকে বিশ্ববাজার: ওভিওপির সম্ভাবনা ও বাস্তবতার হিসাব

দেশের অধিকাংশ কৃষক-উৎপাদকের অভিজ্ঞতা প্রায় একই। পণ্য আছে, দক্ষ হাতও আছে, কিন্তু বাজারে পৌঁছানোর কার্যকর পথ নেই। সেই পথ তৈরির লক্ষ্য নিয়েই বাংলাদেশ ব্যাংকের বর্তমান নেতৃত্ব এবার সামনে এনেছে ওয়ান ভিলেজ ওয়ান প্রডাক্ট বা ওভিওপি উদ্যোগ।

১৯ মে ২০২৬
Ad 300x250