স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পৃথক ৬টি আদেশে সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩) তানভীর আহম্মেদ স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদনক্রমে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলো বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, গাজীপুরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জোনে এই রদবদল করা হয়েছে।
এ বিষয়ে স্ট্রিমের কথা হয় এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাডভান্স রুলিং) তানভীর আহমেদের সঙ্গে। তিনি জানান, সম্প্রতি কাস্টমস ক্যাডারের এক্সপ্যানশন হয়েছে। আটটার মতো কমিশনারেট নতুন তৈরি হয়েছে। সেইসব জায়গায় কমিশনারও পদায়ন করা হয়েছে। কমিশনার পদায়নের পাশাপাশি কার্যালয় চালাতে সব স্তরের কর্মকর্তাই লাগবে অফিস চালাতে। এগুলো হচ্ছে পিরিওডিক অর্ডার। ওই অফিসগুলোকে ফাংশনাল করতে গেলে এই কর্মকর্তাদের লাগবে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর) ও ঢাকা (পূর্ব) থেকে ৭৪ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুরে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের বিপুল সংখ্যক কর্মকর্তাকে বদলি করে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। পৃথক দুটি আদেশে প্রায় ৪৯ জন কর্মকর্তার বদলির তথ্য পাওয়া গেছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম থেকে ২৭ জন কর্মকর্তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে বদলি করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) ও ঢাকা (পশ্চিম) থেকে ২২ জন কর্মকর্তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ বদলি করা হয়েছে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা থেকে ১৫ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কাস্টমস হাউস, ভোমরা, সাতক্ষীরায় বদলি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক মূলে প্রাপ্ত সম্মতির প্রেক্ষিতে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তানভীর আহমেদকে স্ট্রিম থেকে প্রশ্ন করা হয় নির্বাচন কমিশনের সঙ্গে এর সম্পর্ক কী, জবাবে তিনি বলেন, এই সমস্ত অর্ডার, কমিশনার থেকে শুরু করে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই করতে হয়।

.png)

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৩৯ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে