স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১,৯০০ প্যাকেট শুকনো খাবার, কম্বল, মশারিসহ ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
আজ বুধবার এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, আগামীকালও ত্রাণ বিতরণ করা হবে।
ক্ষতিগ্রস্তদের সহায়তা সামঞ্জস্য করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, দেশি–বিদেশি এনজিও এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের নিয়ে আজ একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিওগুলো আগামীকাল থেকে অতিরিক্ত ত্রাণসামগ্রী বিতরণ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও বস্তিবাসীদের সুবিধার্থে মোবাইল টয়লেট স্থাপন এবং আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, গতকাল কড়াইল বস্তিতে প্রায় দেড় হাজার ঘর পুড়ে গেছে। বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা পাঁচ ঘণ্টা চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে তেলবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি তেলের সংকট তীব্র হওয়ায় এর প্রভাব পড়েছে নৌ-যোগাযোগে। পেট্রোল সংকটের কারণে গত সোমবার (৩০ মার্চ) থেকে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথে দ্রুতগতির স্পিডবোট সার্ভিস পুরোপুরি বন্ধ রয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের কার্যালয় স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
১৩ ঘণ্টা আগে