স্ট্রিম সংবাদদাতা

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে পিকআপ থেকে রক্তাক্ত এক ব্যক্তিকে ফেলে পালিয়ে যান চালক ও তাঁর সহকারী। পরে হাসপাতালের কর্মীরা তাঁকে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রেহনুমা মুনমুন জানান, তাদের ধারণা অজ্ঞাত ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হন। হাসপাতালে আনার পর মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা পরিচয় শনাক্ত করে।
সদর মডেল থানার ওসি নিয়ামুল হক জানান, মৃত ব্যক্তির নাম জুনায়েদ সাকী (৩৭), বাড়ি পিরোজপুর। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। নিহতের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের বরাত দিয়ে নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ জানান, ঢাকা থেকে ট্রেনে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর কাছে আসছিলেন জুনায়েদ। ভোরে সান্তাহার রেলওয়ে জংশনে নামার পর তিনি স্ত্রীর কাছে যাননি। পরে পুলিশ ফোন করে মৃত্যুর তথ্য দেয়। ধারণা করা হচ্ছে, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে জুনায়েদ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৩ ঘণ্টা আগে