স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসতবাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে সোনালি রঙের পাঁচটি ধাতব মূর্তি পাওয়া গেছে। তিন দিন গোপন থাকার পর সোমবার (২ ফেব্রুয়ারি) ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করেছে বিজিবি-৬।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আব্দুল মোজামের পরিত্যক্ত একটি বাঁশবাগানে বাড়ি নির্মাণের প্রস্তুতির জন্য এক থেকে দেড় ফুট গভীর করে মাটি খনন করছিলেন শ্রমিকরা। ওই সময় মাটির নিচে একটি মাটির হাঁড়ির সন্ধান পান তাঁরা। হাঁড়িটি খুলে ভেতরে সোনালি রঙের তৈরি কয়েকটি মূর্তি দেখতে পান শ্রমিকরা। তাঁরা ভাবেন মূর্তিগুলোগুলো প্রাচীন স্বর্ণের। পরে জমির মালিক আব্দুল মোজাম শ্রমিকদের বিষয়টি গোপন রাখার নির্দেশ দিয়ে হাঁড়িসহ মূর্তিগুলো বাড়িতে নিয়ে যান।
তবে বিষয়টি চাপা থাকেনি। জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একজন দুজন করে অনেকেই মূর্তি দেখতে আসতে শুরু করেন আব্দুল মোজাের বাড়িতে। একপর্যায়ে আশপাশের গ্রাম থেকেও লোকজন খোরদ গ্রামে জড়ো হতে থাকেন।
খবর পেয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অভিযান চালায়। অভিযানে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে ওই গ্রামের চিনি পাড়ার বিশ্বাস বাড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৯৮২ গ্রাম ওজনের একটি পুরাতন পিতলের কলসের ভেতর থেকে ১ কেজি ৭৩২ গ্রাম ওজনের পাঁচটি মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মূর্তিগুলো চুয়াডাঙ্গা গোল্ড টেস্টিং অ্যান্ড হলমার্ক সেন্টারে পরীক্ষা করা হলে জানা যায়, মূর্তিগুলো তামার তৈরি। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

খোরদ গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ‘গত তিনদিন আগে মোজাম তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে খোরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাঁশবাগানে বাড়ির তৈরি প্রস্তুতি নেন। সেখানে মাটি খুঁড়তেই একটি পিতলের হাড়ি বাঁধে। লাল রঙের কাপড় দিয়ে হাড়িটির মুখ আটকানো ছিল। সোমবার বিকেলে বিজিবি ও পুলিশ এসে সেগুলো পরীক্ষার জন্য নিয়ে যায়।’
খোরদ গ্রামের ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বিকেলের দিকে মোজামের বাড়িতে যাই। তার আগেই বিজিবি ও পুলিশ আসে। পাঁচটি মূর্তি দেখে প্রাচীন স্বর্ণের মূর্তি বলেই মনে হচ্ছিল। বিজিবি মূর্তিগুলো উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আমাদের জানানো হয়েছে, সেগুলো স্বর্ণের নয় তামার।’
এব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উদ্ধার হওয়া পাঁচটি ধাতব মূর্তি সোনার তৈরি নয়। সেগুলো পরীক্ষা করে মূর্তিগুলোতে ৫৩ থেকে ৬০ শতাংশ তামার অস্তিত্ব মিলেছে।’
বিজিবিসূত্রে জানা গেছে, মূর্তিগুলো রাজস্ব বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

.png)

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
১৮ মিনিট আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
১ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১১ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১১ ঘণ্টা আগে