স্ট্রিম প্রতিবেদক

সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে লেনদেন’ উল্লেখ করে পরিবহনমন্ত্রী রবিউল আলমের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, চাঁদাবাজির মতো গুরুতর অপরাধকে ‘সমঝোতা’ বলে মন্ত্রী কার্যত একে বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছেন। টিআইবি অবিলম্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি তাঁর নিজ দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সরকারপ্রধানের দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার এবং নির্বাচনী ইশতেহার ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রীর এমন মন্তব্য হতাশাজনক। পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন, তা মন্ত্রিপরিষদের দুর্নীতিবিরোধী অবস্থানের বিপরীত এবং প্রধানমন্ত্রীর অবস্থানকে বিব্রত করেছে।
এতে বলা হয়, পরিবহনমন্ত্রী সড়ক ও পরিবহন খাতের বিদ্যমান চাঁদা সংস্কৃতিকে ইতিবাচকভাবে ব্যাখ্যা করে অনৈতিক ও যোগসাজশের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। এর ফলে এই খাতের পেশাজীবী, সাধারণ মানুষ, মালিক ও শ্রমিকেরা সরাসরি ভুক্তভোগী হচ্ছেন। টিআইবি সতর্ক করে দিয়ে বলে, সড়কে চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দেওয়া হলে স্বাস্থ্য, শিক্ষা, বিচার ও প্রশাসনের মতো অন্যান্য খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
অতীতের উদাহরণ টেনে বিবৃতিতে বলা হয়, ২০১২ সালেও তৎকালীন সরকার একইভাবে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল। নবগঠিত সরকারও সেই পথে হাঁটছে কি না, তা নিয়ে সংস্থাটি গভীর হতাশা ব্যক্ত করেছে। জনগণের আস্থা অর্জনে অবিলম্বে মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার এবং তাঁর দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছে টিআইবি।

নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হামলায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
৯ মিনিট আগে
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ে বাস না ছাড়ায় ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে লোকাল ও দূরপাল্লার সাধারণ বাসের ক্ষেত্রে এই বিলম্বের চিত্র সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
২৬ মিনিট আগে
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ বন্ধুসহ ১৫ জন নিহত হয়েছেন। বাসের অতিরিক্ত ভাড়া বাঁচাতে তাঁরা ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো মান্দা উপজেলায় এখন শোকের মাতম চলছে।
৩৯ মিনিট আগে
গোপালগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত ব্যক্তি। সোমবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সোনাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে