স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে বাদুড়বাহিত নতুন একটি ভাইরাস শনাক্ত হয়েছে। প্রথমে ভাইরাসটিকে নিপাহর নতুন উপসর্গ মনে করা হয়েছিল। কিন্তু প্রকৃত এটি নিপাহ নয়, বাদুড়বাহিত নতুন ভাইরাস ‘টেরোপাইন অর্থোরিওভাইরাস’ (পিআরভি) বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এই ভাইরাস জিনগত পরিবর্তনের মাধ্যমে আরও প্রাণঘাতী হয়ে উঠছে বলে সতর্ক করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’ জার্নালের এক গবেষণার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীরা জানান, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা ও তীব্র স্নায়ুবিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজন রোগীর নমুনা পরীক্ষা করে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
আক্রান্ত ওই পাঁচজনই কাঁচা খেজুরের রস পান করেছিলেন, যা সাধারণত নিপাহ ভাইরাসের বাহক বাদুড়েরও প্রিয় খাবার। প্রথমে চিকিৎসকরা একে নিপাহ ভাইরাস ভাবলেও পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। পরে গবেষণায় দেখা যায়, তারা পিআরভি নামক ভাইরাসে আক্রান্ত। আক্রান্তদের একজন ২০২৪ সালে মারা যান এবং বাকিরা দীর্ঘমেয়াদী ক্লান্তি ও শারীরিক অক্ষমতায় ভুগছেন।
গবেষকরা জানান, মালয়েশিয়া বা ভিয়েতনামে এই ভাইরাসের সংক্রমণ সাধারণত মৃদু হয়। কিন্তু বাংলাদেশে শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টটি জিনগত পরিবর্তন বা রি-অ্যাসোর্টমেন্টের মাধ্যমে অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী হয়ে উঠেছে। পদ্মা নদী অববাহিকা থেকে ধরা বাদুড়ের শরীরেও মানুষের নমুনার সঙ্গে মিল থাকা এই ভাইরাস পাওয়া গেছে।
গবেষণার সহ-লেখক ড. নিশ্চয় মিশ্র ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ‘আমাদের ফলাফল প্রমাণ করে যে কাঁচা খেজুরের রস পানের ঝুঁকি শুধু নিপাহ ভাইরাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্য রক্ষায় এখন থেকে শ্বাসকষ্টজনিত রোগের নজরদারিতে পিআরভি ভাইরাসের পরীক্ষাও অন্তর্ভুক্ত করা জরুরি।’

.png)

পার্শ্ববর্তী ভারতের পানি বণ্টনে বৈষম্যের কারণে দেশের অনেক নদী শুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বুধবার (২৪ জুন) মানিকগঞ্জের শিবালয়ে খালের খননকাজ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
৪ মিনিট আগে
দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল ও কলেজ পর্যায়ের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ১৬ জুলাই পর্যন্ত।
১১ মিনিট আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের একদিন পর নুরুল আলম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের মৃত্যু হয়েছে।
৩৬ মিনিট আগে
দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার, আমানতকারীদের সুরক্ষা জোরদার এবং আর্থিক খাত সংস্কারের জন্য বাংলাদেশকে ৪৫ কোটি ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার (২৪ জুন) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে