স্ট্রিম প্রতিবেদক

পুলিশের শীর্ষপর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সদ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া সালাহউদ্দিন আহমেদকে এ দিন বিভিন্ন অপরাধমূলক ঘটনা জানিয়ে প্রশ্ন করে সাংবাদিকরা। চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রাজধানীর আদাবরে অফিসে ঢুকে হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘এ রকম একটি সংবাদ আমার কানেও এসেছে। তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট জমা দিতে বলেছি। যদি সেরকম কিছু হয়ে থাকে, এ বিষয়ে আমরা কঠোর ব্যবস্থা নেব।’
এ সময় পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই পরিবর্তন খুব শিগগির হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই, একটু সময় দিলে আর কী।’
এদিকে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করা হবে বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এর সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যায়। রাষ্ট্রপতি অনুমোদন দিলে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সংসদ অধিবেশনের জন্য আগামী ১২ মার্চ নির্ধারণ হয়েছে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে—কার্যসূচি, অর্ডার অব দ্য ডে—সেই বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রণীত অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথামাফিক শোক প্রস্তাব গ্রহণ করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এ ছাড়া সংসদের নিয়মিত কার্যক্রমও চলবে।

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করেছে।
২২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে হামলার আগে সন্ত্রাসীরা অন্তত পাঁচটি স্থানে এক্সকাভেটর দিয়ে রাস্তা কেটে ফেলেছিল। সোমবার (২৫ মে) সকালে ঘটনাস্থলে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় আউয়াল সরকার নামের অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত যৌথবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয় হয়।
২ ঘণ্টা আগে