স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
দুই সদস্যের এই কমিটির আহ্বায়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন, সদস্য প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর।
মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়েছে, এ এস এম জাহীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবু সুফিয়ান নামে এক ব্যক্তির করা সরকারি সম্পদ লুটপাট, নিলাম বাণিজ্য, দরপত্র বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও বদলি বাণিজ্যসংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে দুই সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তথ্য ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে বাংলাদেশ বেতারের গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল বিভাগে ২০২২ সালে ৪৬ জনকে অনিয়মিত হিসেবে চুক্তিবদ্ধ করা হয়। সে সময় বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (সে সময় এডিজি, বর্তমান ডিজি) এ এস এম জাহীদ ও তাঁর সহযোগীরা চুক্তিভুক্ত প্রত্যেক অনিয়মিত শিল্পীর কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকা করে নেন তাঁরা।
জানতে চাইলে রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এ এস এম জাহীদ স্ট্রিমকে বলেন, ‘এ বিষয়ে আমি এখন কোনো কথা বলব না।’

.png)

বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
১ ঘণ্টা আগে
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকা ফিরে যান।
১০ ঘণ্টা আগে
নির্বাচন এদেশে সবসময় বিপ্লবী পরিস্থিতি দমাতে প্রতিবিপ্লব হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান একটি সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত তা বুর্জোয়ারা দখল করে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
ভরা মৌসুমে দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম বেড়েছে। এক মাসের মধ্যে কেজিতে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
১১ ঘণ্টা আগে