তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী হত্যাকাণ্ডের প্রতিবাদ
স্ট্রিম সংবাদদাতা

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুর্বণা রায়কে নিজ বাড়িতে হত্যার চার দিন পেরিয়ে গেলেও আসামি শনাক্ত করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেছেন, ‘মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় দেশ স্বাধীন করতে জীবন বাজি রেখেছিলেন, অথচ শেষ বয়সে এমন নৃশংস পরিণতি— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকারীদের গ্রেপ্তারে বিলম্ব হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচিও ঘোষণা করা হবে।’
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা চত্বর সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এতে মুক্তিযোদ্ধা ছাড়াও নিহতের পরিবারের সদস্য, স্থানীয় যুবসমাজ, রাজনৈতিক নেতা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।
সড়কের দুই পাশে প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে দাঁড়িয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, যুগ্ম আহ্বায়ক শাহজাহান প্রামানিক লেবু, সদস্যসচিব ফজলার রহমান, আলী হোসেন, রেজাউল ইসলাম বাবুলসহ অন্যরা।
মুক্তিযোদ্ধা সংসদের নেতা বীর মুক্তিযোদ্ধা আনছার আলী বলেন, ‘বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নিজ বাড়ির ভেতর হত্যা করা দেশের জন্য চরম লজ্জার। হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এখনো কোনো কার্যকর ভূমিকা নেই পুলিশ প্রশাসনের। তারা কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।’ এ ঘটনায় যারাই জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাতে তারাগঞ্জের রহিমাপুর গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে নিহত হন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুর্বণা রায়। পরের দিন রোববার (৭ ডিসেম্বর) সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে তাঁদের রক্তাক্ত লাশ দেখতে পান। এ ঘটনায় তাঁদের বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন।
হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার অগ্রগতি সম্পর্কে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনা আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। আশা করছি খুব দ্রুত খুনের রহস্য উন্মোচন হবে। খুনি যেই হোক, পার পাবে না।’

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১৩ মিনিট আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
১ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
২ ঘণ্টা আগে