স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দ্রুত পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ডা. জাহেদ বলেন, ক্ষতিপূরণের ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। তবে সব ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে তা পৌঁছেছে কিনা, তা তিনি নিশ্চিত নন। সরকার এই বিষয়ে কাজ করবে। বিষয়টি নিজে দেখবেন জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘দুর্ঘটনার এক বছর পরও যদি ক্ষতিপূরণ না দেওয়া, তা দুঃখজনক। আমাদের সরকারের পাঁচ মাস হয়ে গেছে। এটিকে আমাদেরও কিছুটা ব্যর্থতা বলতে হবে। আমরা দ্রুত এই ঘাটতি পূরণের চেষ্টা করব।’
তথ্য উপদেষ্টা জানান, তদন্ত প্রতিবেদনের কোন কোন সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে, সে বিষয়ে তিনি এখন বিস্তারিত জানাতে পারবেন না। তবে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে রয়েছে। এর ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবির বিষয়ে ডা. জাহেদ বলেন, আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট সব বিষয় সরকার যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিহতদের পরিবারপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছিল। ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলে অনেক পরিবার তা প্রত্যাখ্যান করে। এ বিষয়ে তথ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অর্থ দিয়ে এমন ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের সক্ষমতার মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।
নিহত শিশুদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার দাবির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হবে। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি অন্যান্য আইনি ও নীতিগত প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। সব দাবি বিবেচনা করে, প্রয়োজন হলে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের সঙ্গে সরকারের প্রতিনিধিদের বৈঠকের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সব দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বাস্তবসম্মত উপায়ে সমাধানের চেষ্টা করবে।

.png)

ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য আনায় আমদানিকারক প্রতিষ্ঠান রেইনবো কর্পোরেশনকে ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
৪ ঘণ্টা আগে
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত প্রদানের জন্য মাত্র এক দিন সময় বেঁধে দেওয়াকে ‘প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৪ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় আইনে নির্দিষ্ট ধারা যুক্ত করে ফ্যাসিবাদের সমর্থক, রাষ্ট্রীয় সুবিধাভোগী ও জুলাই গণহত্যার সাফাই গাওয়া ব্যক্তিদের শিক্ষকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
৪ ঘণ্টা আগে
পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত হবিগঞ্জ শহরে প্রবেশ করতে না পেরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
৪ ঘণ্টা আগে