স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া বিয়ের হলফনামা তৈরির অভিযোগে বরগুনার এক আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নেজারত বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. খালিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার ওসি বলেন, গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামকে।
এজাহার সূত্রে জানা যায়, ১১ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের নির্দেশে একটি বিয়ের হলফনামা যাচাই করতে গিয়ে আদালতের মূল বালাম ও রেজিস্টারে এর কোনো এন্ট্রি পাওয়া যায়নি। অনুসন্ধানে আদালতের বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা তৈরির বিষয়টি উঠে আসে।
এ ছাড়া ওই ভুয়া হলফনামা ব্যবহার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও অন্যদের আসামি করে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত (বামনা)-এ একটি বানোয়াট সিআর মামলা দায়েরের চেষ্টা করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইন ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় তা খারিজ করে দেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৬, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারায় কোতোয়ালি থানায় মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে।

.png)

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণবিধির সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রার্থিতা, নির্বাচনী প্রচার, আচরণবিধি লঙ্ঘনের শাস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
১৬ মিনিট আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন দেশটির বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা ফার্মাসিউটিক্যালের তৈরি ‘কিউডেঙ্গা’ (Qdenga) টিকা ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জে এক স্কুলছাত্রীকে বিদ্যালয়ের সামনে থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া খাতুনের ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে মারধরে ওই ঝালমুড়ি বিক্রেতা নারী নিহত হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে