স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীতে পিকনিক থেকে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আহত সাংবাদিক ফয়েজ আহমেদ নরসিংদীর মাধবদী থানায় এ মামলা করেন।
এতে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ের পাঁচজনকে আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন গ্রেপ্তার হলেন।
এজাহারভুক্ত আসামি হলেন- আলাল সরকার, বনি মিয়া, হারুন মিয়া, মোহাম্মদ আলী, রিয়াসাদ আলী, মো. শাকিব, রোমান মিয়া ও মো. মামুন।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
হামলার ঘটনায় নিন্দা ও আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ‘আশা করছি, পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।’
একই দাবি জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ল’ রিপোর্টার্স ফোরাম, র্যাক, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন। যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেছেন, সাংবাদিকদের ওপর এই হামলা প্রমাণ করে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া। দ্রুত দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নিলে ডিআরই সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
৩ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৪ ঘণ্টা আগে