দ্য গার্ডিয়ানের প্রতিবেদন
স্ট্রিম ডেস্ক

দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। মোতায়েনের সময় বারবার বৃদ্ধি করায় মানসিক চাপে পড়েছেন জাহাজটির নাবিকরা। ইতোমধ্যে কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দেশটির সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
জাহাজটিতে প্রায় ৫ হাজার নাবিক রয়েছেন। টানা প্রায় ২৫০ দিন কোনো বন্দরে না ভিড়ে সমুদ্রে অবস্থান করছেন তারা। সাম্প্রতিক সময়ে এটি দীর্ঘতম সময় স্থলভাগে না যাওয়ার ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে লিংকনে থাকা নাবিকদের পরিবারের সদস্যদের একটি বৈঠক হয়। সেখানে প্রায় ২০০ পরিবারের সদস্য অংশ নেন। তাঁরা জাহাজে থাকা স্বজনদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বৈঠকে এক নারী জানান, তাঁর স্বামী বার্তা পাঠিয়ে বলেছিলেন, তিনি আশা করছেন যেন পরদিন ঘুম থেকে আর না ওঠেন।
আরেক নারী নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নৌবাহিনীর ওপর তাঁদের আস্থা নষ্ট হয়ে গেছে। বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম নেভি টাইমসের প্রতিবেদনে বলা হয়, লিংকনে পানিতে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা হয়েছে। এক নাবিকের স্ত্রী অ্যানাবেল লোমা জানান, সমুদ্রে থাকার সময় বারবার বাড়তে থাকায় তাঁর স্বামী একপর্যায়ে পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন।
জাহাজটির জীবনযাত্রার পরিস্থিতি নিয়েও অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য মাইক লেভিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, জাহাজে ছত্রাকধরা ঝরনা, নষ্ট টয়লেট, দীর্ঘদিন ধরে অচল লন্ড্রি ব্যবস্থা এবং গরম পানির সংকট রয়েছে। খাবারের মান ও সরবরাহ নিয়েও তিনি অভিযোগ করেন।
কলোরাডোর ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জেসন ক্রো-ও লিংকনের নাবিক ও তাঁদের পরিবারের ওপর চাপ বাড়ছে বলে সতর্ক করেছেন। সাবেক সেনাকর্মকর্তা ক্রো আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করেছেন।
আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। প্রথমে জাহাজটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে থাকার কথা ছিল। পরে ইরান যুদ্ধ শুরু হলে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি মোতায়েনের পর স্থলভাগে মাত্র দুই দিন কাটানোর সুযোগ পেয়েছে। একবার ডিসেম্বরে গুয়ামে, আরেকবার জুলাইয়ে ওমানে। মোতায়েনের মেয়াদও কয়েকবার বাড়ানো হয়েছে। এটি মূলত মে মাসে শেষ হওয়ার কথা ছিল।
এর আগেও এপ্রিল মাসে জাহাজটির জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে অভিযোগ ওঠে। তখন খাবারের সংকট ও নিম্নমানের খাবারের ছবি প্রকাশ্যে আসে। পাশাপাশি পানির সংকট, ছত্রাকধরা ঝরনা এবং নষ্ট লন্ড্রি মেশিন নিয়েও অভিযোগ ছিল।
তবে এসব অভিযোগকে সে সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘ভুয়া খবর’ বলে মন্তব্য করেছিলেন।
এ বিষয়ে নৌবাহিনীর এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকলে সামরিক সদস্য ও তাঁদের পরিবারের ওপর বড় ধরনের চাপ পড়ে। তবে লিংকনে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার চেষ্টার ঘটনায় কোনো বৃদ্ধি ঘটেছে— এমন তথ্য তাঁদের কাছে নেই।
নৌবাহিনী জানিয়েছে, জাহাজে চিকিৎসক, মানসিক স্বাস্থ্যসেবা কর্মী, ধর্মীয় পরামর্শদাতা ও অন্যান্য সহায়তাকারী রয়েছেন। নাবিকদের মানসিক ও শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
নৌবাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থায় কিছুটা সমস্যা তৈরি হলেও জাহাজে বর্তমানে বিশুদ্ধ পানি, সচল শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বাস্থ্যকর খাবার পাওয়া যাচ্ছে।
মার্কিন নৌবাহিনীর সদস্যদের মধ্যে মানসিক চাপের বিষয়টি নতুন নয়। গত বছর প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, সমুদ্রে মোতায়েন থাকা নাবিকদের পর্যাপ্ত বিশ্রামের অভাব, অতিরিক্ত শব্দ এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবার সংকট বড় চাপ তৈরি করে।
মার্কিন নৌবাহিনীর এক গবেষণায় অংশ নেওয়া প্রায় অর্ধেক নাবিক জানান, সমুদ্রে কাজের চাপ মোকাবিলায় তাঁরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না।

.png)

বাংলাদেশে জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারত উপমহাদেশ শাখা (একিউআইএস) গোপনে সেল গঠনের চেষ্টা করছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল। গত ১০ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়। পুতিনের এই সফরে ক্ষোভ জানিয়েছে জাপান।
৪ ঘণ্টা আগে
কিউবা ঠিক যেমন রাষ্ট্র হতে চেয়েছিল, শেষ পর্যন্ত তেমন হতে পারেনি। কিন্তু শত্রুরা এ কথা স্বীকার করে না যে চারপাশের কঠিন বাস্তবতায় কিউবা ঠিক ততটুকুই এগোতে পেরেছে, যতটুকু তাদের এগোতে দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আবারও অনিশ্চয়তায় পড়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তুলেছেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত করে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান।
৯ ঘণ্টা আগে