স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। কিন্তু স্ট্রিমের অনুসন্ধানে দেখা যায়, গত বছরের ৯ মে তারিখে চট্টগ্রামের পতেঙ্গায় একটি বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিওকে উত্তরা দিয়াবাড়ির ভিডিও বলে প্রচার করা হচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ২০২৪ সালের মে মাসের ঘটনাটি পুরোপুরি ভিন্ন ঘটনার। মূলত সেদিন ৯ মে সকাল ১০টা ২৮ মিনিটে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই ওই বিমানে আগুন লেগে যায়। পরে সেটি খণ্ড খণ্ড হয়ে বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই সময়ে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত একাধিক খবর ও ভিডিও যাচাই করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কিন্তু ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে এটি সাম্প্রতিক ঘটনাকে ইঙ্গিত করে প্রকাশ করা হচ্ছে। মাইলস্টোনের ঘটনার পরপরই এমন প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ পোস্টের ক্যাপশনেই লেখা রয়েছে, ‘এইরকম কালো দিন আর বাংলাদেশের ইতিহাসে না আসুক’।

সামাজিক মাধ্যম ফেসবুকে সোভিয়েত নেতা জোসেফ স্তালিনের নামে একটি উক্তি ভাইরাল হয়েছে। সেখানে লেখা— ‘যারা ভোট দেয় তারা নয়, যারা ভোট গণনা করে তারা সব নির্ধারণ করে।’ ছবিসহ উক্তিটি ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে স্ট্যাটাস, পোস্টার-ছবি আকারে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই ঘটনা নতুন করে ফেসবুকে নাহিদ ইসলামের ‘বিদেশি নাগরিকত্ব’ নিয়ে আলোচনার সৃষ্টি করেছে।
৭ দিন আগে
আসন্ন নির্বাচনে মাঠের লড়াইয়ে প্রার্থীরা জড়াচ্ছেন বাকযুদ্ধে। একইসঙ্গে অনুসারীদের মাধ্যমে রাজত্ব চালাচ্ছেন ডিজিটাল মাধ্যমেও। এরই অংশ হিসেবে এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে চলছে ভোটের প্রচার ও প্রতিপক্ষ ঘায়েল।
১০ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হয়, বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন।
১৫ দিন আগে