২০০৮ থেকে ২০২৫
স্ট্রিম ডেস্ক

এটাই প্রথম নয়। চীনের তৈরি এফ-৭ সিরিজের বিমান বাংলাদেশে এবারসহ মোট চারবার দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিবারই নিহত হয়েছেন পাইলট।
সর্বশেষ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই সিরিজের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
এই এফ-৭ সিরিজের বিমান দুর্ঘটনার ইতিহাসও কম নয়। এখন পর্যন্ত বাংলাদেশে এফ-৭ সিরিজের ৪টি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এই সিরিজের বিমানে তুলনামূলকভাবে উচ্চ দুর্ঘটনার হার লক্ষ করা গেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই সিরিজের বিমানটির অন্তত ১৫টি মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
এর পেছনে কারণ হিসেবে বিশেষজ্ঞদের মত হচ্ছে, পুরোনো নকশা, আধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের অনুপস্থিতি।
২০০৮ সালের ৮ এপ্রিল দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাহাড়িপাড়ায় একটি কলাবাগানে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। এফ ৭ সিরিজের এই বিমানটি চালাচ্ছিলেন স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান।

মোর্শেদ হাসান প্রশিক্ষণ শেষ করে কুর্মিটোলা বিমান ঘাঁটির পথে ছিলেন। দুর্ঘটনার সময় বিমানে আগুন ধরে যায় এবং পাইলট প্যারাসুট ব্যবহার করে বেরিয়ে এলেও তিনি টিনের চালে পড়ে মারাত্মকভাবে আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। আইএসপিআর জানিয়েছিল, দুর্ঘটনার সম্ভাব্য কারণ ছিল যান্ত্রিক ত্রুটি।
২০১৫ সালের ২৯ জুন সকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে উড্ডয়ন করার পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি এফ-৭ এমবি যুদ্ধবিমান। বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। বিমানটি সকাল ১০টা ২৭ মিনিটে জহুরুল হক বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এরপর ১১টা ১০ মিনিটে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১১টা ৩০ মিনিটের দিকে এটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় জেলেরা পানিতে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পান।

২০১৮ সালের ২৩ নভেম্বর দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় রসুলপুর এলাকায় একটি এফ-৭ বিজি বিমান বিধ্বস্ত হয়। উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বিমানটি চালাচ্ছিলেন। প্রশিক্ষণ চলাকালে বিমানটির ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যায়। মাটির কাছাকছি আসার পর তিনি বিমানটি থেকে বের হয়ে এলেও প্রাণে বাঁচেননি। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

চীনের তৈরি এই সিরিজের বিমানের মূল নাম ‘চেংদু জি-৭’। চীনের বাইরে বিক্রি করার সংস্করণকে ‘এফ-৭’ বলা হয়। উত্তরায় বিধ্বস্ত এফ-৭ বিজিআই যুদ্ধবিমানটি আসলে চেংদু এফ-৭ সিরিজের একটি আধুনিক সংস্করণ। বাংলাদেশ বিমানবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি সংস্করণটির নামকরণ করা হয়েছে ‘বিজিআই’। বিজিআই মানে ‘বাংলাদেশ গ্লাস-ককপিট ইমপ্রুভড’। ২০১৩ সালে বাংলাদেশ বিমানবাহিনীকে সরবরাহের পর চীন এই সিরিজের উৎপাদন বন্ধ করে দেয়। ফ্লাইট গ্লোবালের তথ্য থেকে জানা যায়, বাংলাদেশ বিমানবাহিনীর মোট ৩৬টি এফ-৭ সিরিজের যুদ্ধবিমান রয়েছে।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে